somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরদেশে আপনজন

১০ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাস জীবনের দেখতে দেখতে বেশ সময় পেরিয়ে গেল। একসময় কল্পনা করতে পারতাম না, একটানা এতটা বছর দেশের বাইরে কাটিয়ে দেব। দেখতে দেখতে সময় চলে গেল। কত উত্থান পতন পরিবর্তন দেখলাম এই সময়ে। প্রিয় মানুষরা একে একে দূরে চলে গেলো। তবু জীবন থেমে নেই। যখন একলা থাকি অনেক কিছু মনে আসে। কিছু মানুষের কথা খুব বেশি মনে হয়, কিছু সময় মন খারাপের কারণ হয়।
৩০ জুলাই ২০০৯ সকাল ৭.৩০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলো ইন্ডিয়ান এয়ারলিয়াইন্সের একটি ফ্লাইট। হিথ্রোর আকাশে যখন বিমান উড়ছে জানালা দিয়ে বাইরে তাকালাম। নিজের কল্পনার সাথে লন্ডনকে মিলাতে চাইলাম মুটেও মিললো না। কিছুটা হতাশই হলাম, বারবার মনে হতে লাগলো লন্ডন এই রকম!তখনো ভাবিনি এই শহর একদিন ঢোকে পড়বে স্মৃতির চিলেকোঠায়।
অনেক দুঃখ-সুখের গল্প আছে এই শহরে, অনেক আনন্দ-বেদনার সাক্ষী এই শহর। এখনো মনে আছে কুয়াশাচ্ছন্ন সেই সকাল অভিবাসী জীবনের শুরু। যখন আমি ইংল্যান্ডে আসি আমার পরিচিত কেউ ছিল না। নতুন নতুন মানুষের সাথে পরিচয়। সবকিছুতে কেমন একটা অদ্ভুত ভয় কাজ করে। আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরিচয় হতে শুরু করে, প্রিয়দের তালিকা হয়। কেউ আবার সেই তালিকায় নাম উঠিয়ে জীবনের তাগিদে দূরে চলে যায়। কেউ এই শহর ছেড়ে অন্য শহরে, কেউ এই দেশ ছেড়ে অন্য দেশে আবার কেউ হয়তো প্রিয় মাতৃভূমির বুকে।এই মানুষগুলো নিজেরাও হয়তো জানে না জীবনের কতটা তারা দখল করে নিয়েছিলো।
রক্তের সম্পর্ক বলতে একটা কথা প্রচলিত আছে আমাদের দেশে। একমাত্র বিদেশে আসলেই বুঝা যায় সম্পর্ক কখনো রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় হৃদয় দিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে থেকেছি। সবসময় একটি পরিবার তৈরি হয়েছে তাদের নিয়ে।পরিবারের মতোই এই পরিবারে সুখ দুঃখ আনন্দ বেদনা থাকে। একজনের অনুভূতি অন্যদের নাড়া দেয়। একজনের মন খারাপ হলে অন্যদের মন খারাপ হয় কিছুটা হলেও। কেউ একজন থাকে ভাইয়ের মতো করে মন ভাল করার চেষ্টা করে। কেউ একজন থাকে বাবার মতো করে সাহস যোগায়। আবার কেউ একজন হয়তো মায়ের মতো কিছুটা কেয়ারিং হয়। যেমন বাইরে থেকে আসার পর খওয়ার জন্য তাড়া দেয়া কিংবা পড়ার চাপ থাকলে এক কাপ চা করে দেয়া। অসুখ হলে পরিচিতরা শত ব্যস্ততার মাঝে ফোন করে খোজ খবর নেয়। কেউ কেউ পছন্দের খাবার রান্না করে নিয়ে আসে। অথচ, এই মানুষদের সাথে দেশের মাটিতে কোন পরিচয় ছিল না। বিদেশে আজ তারা পরম আত্মীয়।
প্রবাস জীবনে অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি। যাদের সান্নিধ্যে না আসলে জীবনে অনেক কিছু শেখা হত না। কিছু মানুষের সান্নিধ্যে জীবন চিনেছি, কিছু মানুষের সান্নিধ্যে বাস্তবতা বুঝেছি, আর কিছু মানুষ জীবনকে নিয়ে গেছে অন্য মাত্রায়।তারা যেখানই থাকুক বিভিন্ন ভাবে জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×