গত দুই সপ্তাহ আগে পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর সালমান তাসির নিহত হয়েছেন। জানি ঘটনাটা নতুন নয় কিন্তু তবুও একটু দৃষ্টিপাত করলে একটা বিষয় পরিষ্কার হয়।
তার অপরাধ? তিনি ইসলামের বিরুদ্ধে অবমাননার দায়ে অভিযুক্ত এক নারীর পক্ষে কথা বলেছেন। আসিয়া বিবি নামে এক খ্রিস্টান অশিক্ষিত ও দরিদ্র মহিলা তার মুসলমান সহকর্মীর পানির পাত্র থেকে পানি খেয়েছিলেন। তা থেকে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধর্মীয় বিষয় পর্যন্ত গড়ায়। অভিযোগ হল ওই নারী নাকি বলেছেন, একমাত্র তার ধর্মই ঠিক; ইসলাম নয়। তাতেই অভিযোগ প্রমাণিত হয়ে গেল! পাকিস্তানে ইসলাম ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্লাসফেমি আইন আছে। ওই নারীকে ওই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়। এ নিয়ে দেশে-বিদেশে বিতর্ক শুরু হয়। গভর্নর সালমান তাসিরও সমালোচকদের একজন। তিনি আসিয়া বিবির পরিবারের সাথেও নাকি দেখা করেছিলেন। গভর্নর সালমান তাসিরের দেহরক্ষী মালিক মুমতাজ কাদরির রাগ সেখানেই। শুধু কাদরি নয় পাকিস্তানের অধিকাংশ কট্টরপন্থী নেতাই ক্রুদ্ধ হয়।
দুই সপ্তাহ আগে ইসলামাবাদের এক রেস্তোরাঁয় এসেছিলেন তিনি। সেখানেই খুব কাছে থেকে পরপর ২৭ টি গুলি করে কাদরি। আশ্চর্য হল অন্য কেউ এক পাও এগিয়ে আসেনি। মৃত্যু নিশ্চিত করে পুলিশের কাছে দরা দেয় কাদরি।
ঘটনার পরপরই অনেকে হাততালি দিয়ে বলে, কাদরি বেশ করেছেন। তাঁকে যেদিন প্রথম আদালতে নেয়া হয় তখন চারিদিকে উৎসাহী মানুষের ভিড়! কয়েকজন আইনজীবী তো বিনা পয়সায় কাদরির পক্ষে লড়ার কথা ঘোষণা করে। বিশিষ্ট মৌলবীরা ফতোয়া দিলেন, খবরদার কেউ গভর্নর সালমান তাসিরের জানাযায় যেন ভুলেও না যায়! বলা বাহুল্য কেউ আর ভয়ে জানাযায় যায়নে। এমনকি গভর্নর সালমান তাসিরের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্টও নিরাপত্তার কারনে যাননি। কাদরির পিতাকে ফুল দিয়ে স্বাগত জানাজো হয় বীরের পিতা হিসেবে!
আসলে এই পুরো চিত্রটাতে সমস্যা কোথায়? আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয় তা হল, গভর্নর সালমান তাসিরের মত কুসংস্কার মুক্ত মানুষ আর কাদরির মত সাধারণ ধর্মে বিশ্বাসী মানুষ সবাই একটা বিশেষ গোষ্ঠীর হাতে বন্দী হয়ে যাচ্ছে! আমি বলছি না ব্লাসফেমি আইন কালা আইন। যা বলতে চাচ্ছি তা হলো একে এক বিশেষ স্বার্থে ব্যবহারের চেষ্টা হচ্ছে। এটা আমার প্রথম ব্লগ। কেমন লিখলাম জানিনা। বিষয় হিসেবে এটা উপযুক্ত কিনা তাও জানিনা। তবে এটুকু বলতে পারি বিষয়টা বেদনাদায়ক!
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।