দ্বাদশ শতকে ইউরোপ আর নিকট প্রাচ্যের মত দূরপ্রাচ্যেও অস্থির সময় বিরাজ করছিল। চীনা সুং বংশ আর উপজাতীয় কিনদের মধ্যে ক্ষমতার জটিলতা দিন দিন বেড়েই যাচ্ছিল। কিনরা পিকিং (বেইজিং) এর একটা বড় অংশ দখল করে নেয়। এমনই সময় পূর্বদিক থেকে আক্রমণ করে বসেন চেঙ্গিস খান।
চেঙ্গিস খানের মোগল নাম তেমুজিন। শৈশবে পিতাকে হারালেও পিতার মত তিনিও প্রতিবেশীদের সাথে একের পর এক যুদ্ধে জিতে মোগল সর্দার হন। তিনি স্বপ্ন দেখতেন শক্তিশালী মঙ্গোল বাহিনী গড়ার যারা যেকোনো যুদ্ধে জয়ী হবে। ত্রয়োদশ শতকের শুরুতে, তেমুজিন, যিনি ছিলেন 'খান' বা রাজা, নিজের নামকরণ করেন 'চেঙ্গিস খান' অর্থাৎ সর্বময় প্রভু। বিভিন্ন উপজাতিগুলো একত্রিত করে তিনি এক সুশৃঙ্খল অশ্বারোহী বাহিনী তৈরি করেন। এরা অসম্ভব দ্রুত অশ্ব চালনা করতে পারতো! যা মুসলিম আর ইউরোপীয়দের আতঙ্কিত করে তোলে। কারণ, তারা মোটেই দ্রুত অশ্ব চালাতে পারতো না।
চেঙ্গিস খান চীনে হামলা চালান ১২০৬ খ্রিস্টাব্দে। তাঁর এই ভয়াবহ আক্রমণের জন্য চীনারা মোটেই প্রস্তুত ছিলেন না! চেঙ্গিস খান মহা প্রাচীরের অন্তত তিন জায়গায় ফাটল তৈরি করেন যা দিয়ে তার বাহিনী ভেতরে ঢুকে পড়ে। ১২১৭ খ্রিস্টাব্দের মধ্যে পুরো উত্তর চীন তাঁর হাতে চলে আসে।
এরপর তাঁর বাহিনী উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। ৩ বছরের মধ্যে দখল করেন বুখারা ও সমরখন্দ।
১২২৫ খ্রিস্টাব্দ নাগাদ চেঙ্গিস খানের রাজ্য বিস্তৃত ছিল পারস্য থেকে পিকিং, সাইবেরিয়া থেকে সিন্ধু নদ পর্যন্ত। আনুমানিক ১২২৭ খ্রিস্টাব্দে চীন পরিদর্শনের পথে তিনি মারা যান।
এখন মোদ্দা কথা হলো, নতুন এক গবেষনায় দেখা যাচ্ছে, এই বিশাল ধ্বংস যজ্ঞ চালানোর সময় তাঁর বাহিনী পরিবেশ থেকে প্রায় ৭০০ টন কার্বন শোষণ করে। যা বর্তমানে আনুমানিক এক বছরে যে পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয় তার সমান !! তাহলে কি বলা যায়, চেঙ্গিস খান পরিবেশবাদী ছিলেন?
আলোচিত ব্লগ
ছবি ব্লগ -৫ ফুলদল

চলতে চলতে পথে ৬
প্রকৃতির নিষর্গ:

ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন
‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন
জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।