যারা বিষয়টি জানেন তাঁদের কাছে ভালো না লাগলেও যারা জানেন না তাদের কাছে কমান্ড দুইটি দরকারী! ইউনিক্সে কাজ করার সময় আমাদের অনেক কাজেই file তৈরি করতে হয়। তৈরি করার পর নির্দিষ্ট নামে save করলেও দরকারের সময় ফাইলটি খুলে এতে কি আছে তা দেখা বিরক্তিকর। আর ফাইল সাইজ যদি বড় হয় তহলে তো কথাই নেই! মনে করুন, কমান্ড লাইনে কাজ করার সময় কোন ফাইলের কন্টেন্ট দেখা জরুরি হয়ে গেল। আবার ঐ ফাইলটা text editor দিয়ে খুলে দেখা আসলেই বিরক্তিকর এবং সময় অপচয়ী!
এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে head আর tail কমান্ড দুইটি। নাম শুনেই বুঝতে পারছেন head কমান্ডের কাজ হলো কোন ফাইলের শুরুর কিছু অংশ দেখানো। ডিফল্টভাবে, এটি প্রথম ১০ লাইন দেখায়। তবে আপনি এটি কম বেশি করতে পারবেন। নিচের কমান্ডটি প্রথম ৪ লাইন দেখাবে।
head -4 filename
এখানে filename আপনার ফাইলের নাম।
একইভাবে tail কমান্ড ফাইলের শেষ ১০ লাইন দেখায় যা কম বেশি করা যায়।
ইউনিক্সে সাধারণত /var/syslog/message ফাইলে diagnostic messages রাখা হয়। এই ফাইলের শেষ ৮ লাইন দেখার জন্য কমান্ড দিন।
tail -8 /var/syslog/message
ধন্যবাদ!
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।