বিখ্যাত জার্মান গণিতজ্ঞ জর্জ ফ্রেডরিক রিম্যানকে আমার হিংসা হয়। তাঁর গবেষণার জন্য নয়। বরং তিনি যেসব শিক্ষক পেয়েছিলেন সেজন্য! তাঁকে বিজ্ঞান পড়াতেন বিজ্ঞানী ওয়েবার (Weber) যিনি তাড়িত-চৌম্বক বিদ্যার পথিকৃত আর গণিত করাতেন কার্ল গস (Gauss), যাঁর সম্পর্কে মন্তব্য করা আমার জ্ঞান বহির্ভূত!
জর্জ ফ্রেডরিক রিম্যান, যিনি একজন প্রোটোস্টান্ট মন্ত্রীর ছেলে, ১৮২৬ সালে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তাঁর প্রতিভা স্বাক্ষর পাওয়া যায়। ১৮৪৬ সালে গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়তে যান। কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেন। সবকিছু বাদ দিয়ে ১৮৫১ সালে গসের তত্ত্বাবধানে পিএইচডি লাভ করেন।
কথিত আছে, (যদিও এই কথার স্বপক্ষে বা বিপক্ষে আমি কোন কিছু পাইনি) রিম্যান যে তিনটি বিষয় পিএইচডির জন্য বেছে নিয়েছিলেন গস তার মধ্যে থাকা ৩ নম্বর বিষয়টা বেছে নেন। তা ছিল জ্যামিতি। বক্র স্থানের জ্যামিতি। গস অবাক হয়ে লক্ষ্য করলেন কিভাবে তাঁর ছাত্র তাঁর টুকরো কাজগুলো এক করেছে! রিম্যানের বক্র স্থানের জ্যামিতি এতটাই অপূর্ব ছিল যে তা বুঝতে আরও ৫০ বছর সময় লাগে যখন আইনস্টাইন এই জ্যামিতি পদার্থবিদ্যায় ব্যবহার করেন। তবে তিনি স্থানের সাথে সাথে কালকেও বক্র করেন।
এই জ্যামিতি ছাড়াও রিম্যান সমাকলন (Integration) পদ্ধতির ব্যাপক উন্নয়ন ঘটান। আমরা যে লম্বা S চিহ্ন দিয়ে সমাকলন করি সেটা তাঁরই সৃষ্টি। জটিল (Complex) ফাংশনেও তাঁর অবদান আছে।
১৮২৬ সালে বিয়ের কয়েক মাসের মাথায় হঠাৎ যক্ষায় আক্রান্ত হন। এই মহান গণিতজ্ঞ মাত্র ৩৯ বছর বয়সে যক্ষায় মারা যান।
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।