পৃথিবীর খুব হ্যান্ডসাম আর স্মার্ট মানুষদের মাঝে আমার চাচা একজন। আমার 5 নম্বর চাচা। আমার দাদাজানের তৈরি করা বেস্ট প্রোডাক্ট! কিন্তু, বিখ্যাত লোকজনের যেমন কিছু দুর্বলতা থাকে, আমার চাচার ও ছিল। একটিই! ইংরেজী ভাষা! বেচারা সব অসাধ্য সাধন করে ফেলল, কিন্ত ইংরেজী! A for apple, b for baall porjonto!তার ইংরেজি ঊচ্চারন ছিল আমাদের প্রতিদিনের সকালের বিনোদন! যেমনঃ টিথ ইউর এব্রাশ! ফাইজিকাল এক্স আর সাইজ ইজ গুড! বইতে তিনি পড়েছেন যে শব্দের শেষে r আর তার পূর্বে vowel থাকলে r টি উচ্চারিত হবে না। তাই চাচার উচ্চারণ গুলো ছিল, ফাদা(father), মাদা(mother) , সিস্টা( sister), শুয়া (sure)!! ইংরেজি পত্রিকা ভালভাবে পড়তে না পাড়ার অপরাধে মন্ত্রণালয়ে চাকুরি টা পর্যন্ত হয় নি। অনেক চেষ্টা করে ও কিছুতেই তিনি আর টনি গ্রেগ হতে পারেন নি। তাই স্বভাবতই ভাল ইংরেজী জানা মেয়েদের প্রতি তার ছিল সীমাহীন আগ্রহ! আর তার শিষ্য হিসেবে এর বলি হতাম আমি! কোন অনুষ্ঠানে গেলে আমার দায়িত্ব ছিল মেয়েদের জটলার পিছনে যেয়ে চুপচাপ দাড়িয়ে থেকে লক্ষ করা কোন মেয়ে ইংরেজী তে বেশি ফটোর ফটোর করে, আর তার খবর বস মানে চাচা কে দেওয়া। এভাবেই একবার চাচাকে লাল চুল ওয়ালা শাড়ি পড়া এক মেয়ের খবর দিলাম যার মুখে আমি কোন বাংলা শুনিনি!চাচা তো মহাখুশিতে অপারেশন করতে চলে গেল! কিছুক্ষন পরে মুখ কালো করে এসে আমাকে বলল, চেরাগ আলী! একটা দেশী মাইয়া পাইলিনা!আমার জান পানি করে দিছে এই বিদেশীনী! বাংলা শিখতে চায়"! কিছুক্ষন পরে মেয়েটি চাচার কাছে এসে হাজির! হাতে একটি বই! নাম "বাঙালি রান্না "মেয়েটি চাচাকে বলল, তুমি খি আমাখে এই বেঙ্গলি বইটি টে খি স্টোরি আছছে এখটু ইংলিশে ভালবে?!!বেচারা চাচা! তার জন্য সত্যিই মায়া লাগছিল!!
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।