“শেলী” একজন বিখ্যাত ইংরেজ কবি আর আমি একজন অতি অখ্যাত বাংলাদেশী কিন্তু আমাদের দু’জনের একটা বিষয়ের প্রতি গভীর দূর্বলতার দিক দিয়ে মিল রয়েছে আর তা হলো ‘ঝড়-বৃষ্টি’। ঝড়-বৃষ্টি দেখলে শেলীর মাথা ঠিক থাকতো না, একটা ডিঙ্গি নৌকা নিয়া সাগরে ঝাপায় পড়তো সে আর আমারও প্রায় একই কেস ঝড়-বৃষ্টি দেখলে মাথা-মুথা ঠিক থাকে না একটা কাঁথা নিয়া বিছানায় ঝাপায়ে পড়ি
“If Winter comes, can Spring be far behind?”
বলা যায় না কাঁথা নিয়ে বিছানায় ঝাঁপ দিতে দিতে কবে আমিও একদিন সাগরে ঝাঁপ দিয়ে ফেলবো। সাধু সাবধান!
পরিশেষে পৃথিবীর অতিঅল্প সংখ্যক মানুষ শেলী টাইপ তাই প্রার্থনা রইল, পৃথিবীর সকল মানুষ প্রকৃতির ভয়ালরুপ থেকে রক্ষা পাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


