আমার কলিজার টুকরা একমাত্র ভাতিজা আর ভাগ্নিকে বললাম, সোনামণিরা সামনে ঈদ আসছে তোমরা আমার কাছে কে কি চাও একটা সুন্দর পত্রের মাধ্যমে তা আমাকে লিখে জানাও। যথারীতি উদ্দেশ্য ছিল অতি মহৎ, উপহারের সাথে সাথে তাদের চিঠি লিখার অভ্যাস ও পত্র-লিখন বিষয়ক সূক্ষভাবে জ্ঞানদান করা। ভাতিজার চিঠিতে লিখা মোটামুটি এরকম ছিল;
ছোটবাবা,
আমাকে নতুন গেমের সিডি আর নতুন রংপেন্সিল দিও।
শ্রেষ্ঠ
এবার ভাগ্নির চিঠি হুবাহু তুলে দিলাম;
আমার সবচেয়ে প্রিয় মামা আমার জন্য উপহার আনবে আমি খুব খুশি।
আমি একটা পরির মত জামা চাই।
একটি লিপষ্টিক চাই।
একটা নতুন টিফিন বক্স।
একটি জুয়েলারি সেট আর সাথে বক্স।
আমার কিছুই লাগবেনা মামা, আমার প্রিয় মামা।
ইতি
তোমার শ্রেয়ামণি।
মামা ডিসেম্বরে আবার কক্সবাজার যাব।
আমি ভাগ্নির চিঠি শেষ করে সময়োচিত দার্শনিক ভাব ও আবেগের সাথে বিমর্ষ হয়ে চিন্তা করলাম… সকল পুরুষ বাচ্চা হিসেবে জন্ম গ্রহন করে একদিন পুরুষ হয় আর সকল নারী নারী হিসেবেই জন্মগ্রহন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



