‘শেষের কবিতার’ শেষ কয়েকটি পাতায়
যেখানে অমিত লাবণ্যের চূড়ান্ত পরিণতি হয়েছিল,
সেখানেই আমার “সুন্দরীতম নিঃসঙ্গতার”
প্রথমবার জন্ম হয়েছিল।
শুধুমাত্র একটি রক্তজবার ঝড়ে পড়াতেই
প্রকাণ্ড “সুন্দরীতম নিঃসঙ্গতা” বিধ্বস্ত
হিরোশিমায় রূপান্তরিত করেছিল আমাকে।
দিকভ্রান্ত পথিক হয়ে হিমালয় জয় করেছিলাম
কিন্তু জয় করতে পারিনি শিশির ভেজা কষ্টগুলো,
লুভোর মিউজিয়ামে ফ্রেমে আটকানো
মোনালিসার হাসির মত আমার “সুন্দরীতম নিঃসঙ্গতা”
বারবার জন্ম নিয়েছিল প্রতিটা প্রেমহীন বিকালে।
এই বর্ষায় আলোহীন পথে,লিলুয়া বাতাসে
ভেসে আসা কদমফুলের ঘ্রাণে আজও তুমি ছিলে
খুব গোপনে আমার “সুন্দরীতম নিঃসঙ্গতা” হয়ে।
তারিখঃ ১৫ জুলাই,২০১৫
কবি তানজির খান
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




