যদি ভালবাসিস,তবে আসিস;
পোড়াব তোর আলোহীন পৃথিবী।
পোড়াব প্রাচীনতম সংস্কার
ঠোঁটের মাঝে ঠোঁট রেখে;
রাখব প্রিয় খাবার নিজ হাতে রেধে,
অপেক্ষায় থাকব মাঝরাত অবধি
মোমবাতি জ্বালিয়ে একা খাবার টেবিলে।
যদি ভালবাসিস তোকে একটা
গভীর সমুদ্র এনে দিব।
পায়ে পারা দিয়ে ঝগড়া করব,
আষাঢ়ে বৃষ্টিতে রেইনকোট হবো,
প্রখর রৌদ্রে হবো তোর রোদ চশমা।
যদি ভালবাসিস,তবে আসিস;
বুক পকেটের নীল কলম হয়ে
থাকব হৃদয়ের খুব কাছাকাছি।
ইচ্ছে করে লুকাব,খেলব লুকোচুরি
অভিমানে ঠোঁট ফোলাব শুধুই মিছিমিছি!
এ হৃদয়ে চোখ ধাঁধানো রঙ নেই
আছে শুদ্ধতম প্রণয়ের অনুভূতি।
যদি বাসিস,তবে আসিস!
মে ২১, ২০১৫
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




