একটি রৌদ জ্বলা কবিতা
খুব ভোরে কুয়াশায় মিশে জড়িয়ে ধরে ছিল।
একটা ফেলে আসা মৃতপ্রায় নদী
খুব করে বলেছিল একটু ভিজে যাও।
হঠাৎ নয়নে নয়ন রেখে
সদ্য তারুণ্যে পা দেয়া তরুণী বলেছিল ভালবাসি!
তবুও ছুটেছি শুষ্ক মরুপ্রান্তরে শুভ্র শিউলি পদ পিষ্ট করে।
রহস্য ঘেরা ঘোরলাগা বিকেলে
দূর হতে চেয়া থাকা কোন এক বিপ্লবীর চোখে
আমি শুধু তোমাকেই খুজেছিলাম হে স্বাধীনতা।
তারিখঃ ১২।১২। ২০১৪
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





