দ্বিচক্রযান (যন্ত্রচালিত)-২
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোটরসাইকেল বা হোন্ডা বা বাইক - যে নামই হোক, এগুলো যারা চালায় তাদের ব্যাপারে এটা একটা রাগী পোষ্ট।
সেদিন রাস্তায় ভিড় দেখে রিক্সা ছেড়ে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। ফুটপাথে হাঁটার কতটুকু জায়গা পাওয়া যায়!? আচমকা মোটরসাইকেলের হাতলের ধাক্কা খেয়ে চালকের দিকে তাকাতেই মনে হোল আমিই যেনো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। এরই মাঝে সামনের দিক থেকে আসা আরেকটাকে ডজ দিয়ে ফুটপাথের এক পাশ ঘেষে চলতে লাগলাম। রেহাই নেই, লাথ্থি খেলাম ম্যাডামের। কেউ ফুটপাথের ইট খুলে নেওয়ায় অটো বাম্পিং!!!
ফুটপাথ ছেড়ে আসল রাস্তায়-ও এই বাইকগুলো সবসময় দেখার বিষয়। রাস্তা পার হওয়ার সময় একদিকে তাকিয়ে কোন গাড়ি আসছে না দেখে নিশ্চিত হয়ে পা বাড়াতেই উনি পিছন দিয়ে শা করে চলে গেলেন, দিয়ে গেলেন গালি, "দ্যাইখখা পার হইতে পারস না...."
যেদিন দেখি কোন বাইক বা হুন্ডা ট্রাফিক সিগন্যাল মেনে দাড়িয়ে আছে আর আমার রিক্সা ওটার পাশ দিয়ে নিশ্চিন্তে চলে যাচ্ছে সেদিনটা অন্যরকম যায়।
একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মনে:
এমন কোনো মোটরসাইকেল বা হোন্ডা বা বাইক- চালক আছে যিনি কোনওদিন ফুটপাথে তার দ্বিচক্রযানটি তুলে দেন নাই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন