somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলোমনের বিখ্যাতরা

১৬ ই জুন, ২০১২ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুড়ো হওয়ার সুবিধা
সমারসেট মম-এর আশিতম জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছে। মম বক্তব্য রাখতে গিয়ে বললেন, বুড়ো হওয়ার কিন্তু অনেক সুবিধা। এটুকু বলে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। উপস্থিত শ্রোতারা উসখুশ করতে লাগল। কিছু একটা বলা দরকার কিন্তু কী বলবেন মম মনে করতে পারছিলেন না। অবশেষে কেশে গলা পরিষ্কার করে মম বললেন, আসলে আমি ওই সুবিধাগুলোই মনে করার চেষ্টা করছি।

মহড়া
জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ‘বিসর্জন’ নাটকের মহড়া চলছে। রবীন্দ্রনাথ জয়সিংহ এবং দিনেন্দ্রনাথ ঠাকুর রঘুপতির পাঠ করছেন।
নাটকের একটি দৃশ্যে জয়সিংহের মৃতদেহের উপর শোকাচ্ছন্ন রঘুপতি আছড়ে পরবে। দিনেন্দ্রনাথের বিশাল শরীর। স্বাস্থ্যও বেশ ভালো। একদিন মহড়ার সময় কবির দেহের উপর আছড়ে পরতেই কবি কঁকিয়ে উঠে বললেন, দিনু তোর যেমন ভুলোমন, তুই কিন্তু এ দৃশ্যের সময় ভুলে যাসনে আমি এখনও বেঁচে আছি।

সাহিত্যসভা
ভিক্টর হুগো একবার ট্রেন থেকে নামার সময় দেখলেন স্টেশনে উত্সবের আমেজ। উত্সাহী লোকজন হাতে ফুলের তোড়া নিয়ে অপেড়্গা করছে। হুগো বুঝলেন কোনো বিখ্যাত ব্যাক্তি আসবেন নিশ্চই। তিনি ভিড় এড়ানোর জন্যে উল্টোদিক দিয়ে নেমে স্টেশনের বাইরে চলে এলেন। এমন সময় দু তিনজন তাঁকে দেখে হৈ হৈ করে এগিয়ে এলেন, আপনি এখানে! অথচ আমরা সবাই আপনার জন্য অপেড়্গা করছি। হুগোর হঠাত্ মনে পড়ে গেল, এখানে এক সাহিত্যসভায় বক্তৃতা দিতেই তিনি এসেছেন। এবং তাঁর জন্যই স্টেশনে এতো আয়োজন।

টিকিট
আইনস্টাইন বাসে করে হোটেলে ফিরছেন। বাসের কন্ডাক্টর টিকিট চাইতেই আইনস্টাইন এ পকেট সে পকেট হাতড়ে কোথাও টিকিট পেলেন না। কন্ডাক্টর তাঁকে বিব্রত হতে দেখে বললেন, ঠিক আছে, আপনাকে আর ব্যসত্ম হতে হবে না। কোথায় নামবেন বলুন, নামিয়ে দিচ্ছি। একথা শুনে আইনস্টাইন বিচলিত হয়ে বললেন, সেটাই তো মনে করতে পারছি না। টিকিটের উল্টো পাশে হোটেলের নাম লেখা ছিল যে!

ঠিকানা
আমেরিকায় উচ্চতর বিদ্যাচর্চা কেন্দ্রে আইনস্টাইনকে থাকার জন্য একটি বাড়ি দেয়া হয়েছিল। একদিন ভর সন্ধ্যেবেলা এক ভদ্রলোক ডিনের অফিসে টেলিফোন করে আইনস্টাইনের বাসার ঠিকানা জানতে চাইলেন। সেক্রেটারি সবিনয়ে বললেন, দুঃখিত আইনস্টাইন নিরিবিলি থাকতে চান বিধায় তাঁর ঠিকানা দেয়ার ব্যাপারে নিষেধ আছে। অপর প্রান্ত্মের ভদ্রলোক এবার গলা নামিয়ে প্রয় ফিসফিস করে বললেন, আমিই আইনস্টাইন। বিকেলে একটু বেরিয়েছিলাম। এখন বাসার ঠিকানাটা মনে করতে পারছি না। পিস্নজ ঠিকানাটা বলুন।

টেলিফোন নাম্বার
একদিন এক সহকর্মী আইনস্টাইনের কাছে তাঁর টেলিফোন নাম্বার জানতে চাইলে দ্রম্নত টেলিফোন ডিরেক্টরি হাতে নিয়ে সেখানে নাম্বার খুঁজতে লাগলেন তিনি। সময় নষ্ট হচ্ছে দেখে বিরক্ত হয়ে সহকর্মী বললেন, তুমি তোমার নিজের ফোন নাম্বারটাও মনে রাখতে পারো না! এ কথায় আইনস্টাইন উল্টো যুক্তি দেখিয়ে বললেন, যে জিনিসটা টেলিফোন গাইডে লেখা আছে সেটা আমি কষ্ট করে মনে রাখব কেন?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×