somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরটার চোখে মুখে আমাদেরই মত অভিব্যাক্তি ছিল

২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপসী বাংলার সামনে সিগন্যালে পড়ে বাসটা রোড আইল্যান্ড ঘেঁষে থামল, একটা কুকুর আইল্যান্ডের ওপরে পড়ে আছে, পাশ দিয়েই মানুষ হেঁটে রাস্তা পার হচ্ছে। একটা পা ভীষণভাবে জখম, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ইচ্ছা করে খুঁচিয়ে হাঁটু থেকে নিচ পর্যন্ত লম্বা করে মাংস তুলে নিয়েছে। এধরনের জখম কিভাবে সম্ভব? সাধারনত বাসের নিচে পড়েই কুকুর বিড়াল জখম হয়, সে ক্ষেত্রে হয় হাত পা থেতলে যায় নয়তো কেটে পড়ে যায়, কিন্তু এ জখমটা যেন কেমন। কিন্তু তখন বাজে সকাল ১০টা, এখনও কেউ মরদেহটা সরায়নি কেন? হয়তো সরাবে ২/১ দিন পর, গন্ধ উঠলে পরে, এটাতো বাংলাদেশ।

হঠাৎ যেন মনেহল কুকুরের পেটটা একটু নড়ে উঠল, ভালভাবে খেয়াল করলাম খুব ধীরে পেটটা উঠা নামা করছে, তাহলে কুকুরটা মরেনি! হয়তো কিছুক্ষন ভুগে মরে যাবে, কে জানে হয়তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে পারলে বেঁচে যেতেও পারে। এক্ষুনি নিয়ে যাওয়া উচিত, কীভাবে কষ্ট পাচ্ছে কুকুরটা!

হতেপারে একদিন আমার বা আমার আপনজন কারও এমন অবস্থা, কতটা খারাপ লাগবে আমার যদি জানি আমার প্রিয় কেউ এভাবে অবহেলায় জীবন হারিয়েছে, পৃথিবীর মানুষের কাছে জীবনের শেষ মুহূর্ত গুলিতে এতটুকু স্বাভাবিক, মানবিক ব্যাবহার পায়নি? মনে করেই মাথাটা ঘুরে উঠল।

অথচ কুকুরটার চোখে মুখে বিন্দু মাত্র প্রতিবাদ নেই কেন এই অবস্থায় কেউ তার পাশে নেই! তার হয়তো শক্তি নেই প্রতিবাদের কিন্তু ব্যাথায় মুখটাও একটুও কুকড়ে নেই কুকুরটার। ঠিক আমাদেরি মত, যত অন্যায়, অবিচার, দুর্নীতি চলুক না কেন, দেশটাকে লুটে পুটে চুশে খেয়ে শেষ করে দিক, খেয়ে বেঁচে থাকার পন্যের দামে আগুন লাগাক, না খেয়ে মরে যাক মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের মানুষকে ভুল ধারনা দেয়া হোক যে দেশে পাশের হার বৃদ্ধি পাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে কিন্তু সত্যি কথাতো দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে, ভবিষ্যত কত প্রজন্ম যে বেড়ে উঠবে এই অন্ধকারে, দেশটাকে সম্পুর্নভাবে তলিয়ে দিতে তাদের কতকত জন যে হাতে তুলে নিবে অস্ত্র তা জানতে চাইনা আমরা, তবুও আমরা নিশ্চুপ, ওই কুকুরটার মত।

আমরা ভাবি কি হবে প্রতিবাদ করে, কি হবে রুখে দাড়িয়ে, এই দেশটার আর কিচ্ছু হবেনা, তাই সব সহ্য করে যাই মুখ বুঝে, যখন নিজের দেহের উপর দিয়ে যায় শুধু একটু কো…কা… করি অথবা করিনা, ঠিক কুকুরটার মত। আর এখন প্রতিবাদ করাটাও যে ব্যাবসা, যেখানে টাকার গন্ধ সেখানেই দুর্নীতির মূল উৎপাটনের তোড়জোর, টাকা হাতে এলে আবার সব বন্ধ। আবার ক্ষমতাসীন দলের পা চাটা মিডিয়া তাদের ইমেজ তৈরীর জন্য প্রচার করে জনগনের মনোযোগ ভুল দিকে ভুল সময়ে নিয়ে যেতে। সুশীল সমাজ? তারাও একই কাজ করছে। আর শিক্ষিত সমাজ দেশে দুর্নীতি, অনিয়ম আর অবিচারের ফিরিস্তি নিয়ে তর্কের টেবিলে ঝড় তুলে বিনোদন পাচ্ছে, স্কলারশীপ নিয়ে বৈদেশে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতে (নাকি শুধু নিজের সুবিধাটা বাড়াতে) যাওয়া অতি শিক্ষিত (অতি সুবিধাবাদী) সমাজ? তারাতো দেশের দুরবস্থা নিয়ে আফসোস করে অলস সময়ের সদব্যাবহার করতে, প্রগতিশীল ভাব ধরতে, দেশ প্রেমিকের মুখোশ পরতে নয়তো নিজেকে ভুল সান্তনা দিতে যে আমি শুধু ভাল ছাত্রই না, দেশপ্রেমে উদ্বেল একজন পরিপূর্ন মানুষও বটে। কিন্তু এসবের কোনওটাতেই দেশের কিচ্ছু হয়না, দেশ গরিব গরিবই থাকে, ধ্বংস হয়ে যায়। দেশটা এ মুহূর্তে যে অবস্থায় আছে তাতে আমাদের মেধাবী গবেষক এর প্রয়োজন নেই, কর্মীর প্রয়োজন, যারা প্রথম দেশ, দ্বিতীয় পরিবার তৃতীয় নিজের কথা ভেবে কাজ করবে। দেশ কে এগিয়ে নিয়েযাবে। শিক্ষা নাকি জাতির মেরুদন্ড, কিন্তু কই? দেশের সবচেয়ে শিক্ষিতরাই বিপদে দেশের পাশে থাকেনা।

আশে পাশে কোথায় পশু হাসপাতাল আছে জানিনা, সেই বঙ্গবাজার বোধয় আছে, কিন্তু কিসে করে নেয়া যাবে কুকুরটাকে? সিএনজি করে, পাব এখন কোনও সিএনজি? ইতোমধ্যেই অফিসে লেইট, ভীড় ঠেলে বাস থেকে নামাই কঠিন, তবু দরজা খুলবে কিনা তাও জানিনা। একা পারব নিতে কুকুরতাকে? কেউ কি আসবে সাহায্য করতে? আমাদের পশু হাসপাতাল গুলোতে কি চিকিৎসা দেয়া হয়?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×