শাহবাগ আন্দোলনের মাধ্যমে গণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব জাগরণ উঠেছে, তা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার। শাহবাগে যারা সরব উপস্থিতি বজায় রেখেছেন, তাদেরকে জানাই লাল সালাম। সেই সাথে আমরা যারা অফিস কক্ষের চার দেয়ালে বন্দী, তারাও আমাদের প্রিয় ব্লগের মাধ্যমে যুক্ত রাখছি চলমান আন্দোলনে। এই আন্দোলন যাতে কোনমতেই ঝিমিয়ে না পড়ে, তা নিশ্চিত করার দায়িত্ব সকলের।
গত কয়েকদিন ধরে ব্লগের আশপাশ থেকে নড়তেই পারছিলাম না। কিন্তু আজকে ব্লগ খুলে মনটা খারাপ হয়ে গেল। ভ্যালেন্টাইন নামক উপদ্রব তো আছেই, তার সাথে নানা রকম আউল ফাউল পোস্টে ব্লগ ভর্তি হয়ে আছে। এমনকি টেকি হেল্প এমনকি মোবাইল রিভিউ পর্যন্ত আছে।
সচেতন ব্লগারদের কাছে প্রশ্ন, এখন কি এইসব পোস্ট দেয়ার উপযুক্ত সময়? বছরে তো আরও ১১টা মাস আছে। এইসব পোস্ট তখন দিতে তো কেউ আপনাদের মানা করেনি।
সবাইকে অনুরোধ করছি, চলমান আন্দোলন ব্যতিরেকে অন্য কোন পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন এবং অনলাইনে এই আন্দোলন সচল রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



