somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে সাংবাদিক! ডাক্তারদের পেছনে না লেগে বরং এগুলো নিয়ে ভাবুন

১২ ই মে, ২০১৪ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারদের বিরুদ্ধে মিথ্যা প্রচার কিংবা তাদেরকে পিটিয়ে আহত করলেই কি দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে? কিংবা "ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু"- ধরনের মিথ্যা খবর প্রচার করলেই কি দেশের লোকজন সু-চিকিৎসা পাবে?

আপনারা এগুলো নিয়ে মানববন্ধন করেন, ডাক্তারদের Ethics শেখানোর দাবি করেন... ভাল কথা। কিন্তু মূল বিষয়গুলো নিয়ে কেন আপনারা কোন দাবি করেন না?

১. দেশের ১৬ কোটি জনসংখ্যার জন্য পর্যাপ্ত ডাক্তার নেই। এটা চিন্তা করেন না, মাত্র কয়েক হাজার সরকারি ডাক্তার কিভাবে ১৬ কোটি মানুষকে চিকিৎসা দিবে? বেশি বেশি সরকারি ডাক্তার নিয়োগ দেওয়ার দাবি করুন।

২. দাবি করুন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে এখনো ৯০০০ ডাক্তারের পোস্ট ফাঁকা আছে, সেগুলো পুরন করতে।

৩. ডায়াগনস্টিক পরীক্ষা থেকে কিছু কিছু ডাক্তারদের কমিশন পাওয়া নিয়ে আপনাদের অভিযোগ... এরচেয়ে দাবি করুন সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সকল পরিক্ষা-নিরীক্ষার ফ্রি ব্যবস্থা করার।

৪. দাবি করুন সকল হাসপাতালে রুগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করার।

৫. দাবি করুন যেসব জটিল চিকিৎসার জন্য এদেশের রুগীদের বিদেশে যেতে হয়, সেসব রোগের বিশেষজ্ঞ ডাক্তার এদেশেই তৈরি করার।

৬. দাবি করুন বিদেশী উন্নত চিকিৎসার প্রযুক্তি এদেশে নিয়ে আসার... সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মত বিশেষায়িত হাসপাতাল এদেশে তৈরি করার।

৭. খেলোয়াড়দের জন্য দক্ষ বিদেশী কোচ নেওয়ার জন্য দাবি করতে পারেন, লেখালেখি করতে পারেন... এর সাথে এটাও দাবি করুন- প্রয়োজনে বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার এনে এদেশের ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক।

৮. দাবি করুন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, যাতে জাতি শুধুমাত্র মেধাবীদেরকেই ডাক্তার হিসেবে পায়।

৯. দাবি করুন দ্রুত চিকিৎসাসেবা পেতে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমান নার্স, ওয়ার্ড বয়, ক্লিনারসহ অফিসের যথেষ্ট লোকবল নিয়োগ দিতে।

১০. দাবি করুন প্রত্যেক বিশেষজ্ঞ ডাক্তারদের সরকারিভাবে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার বিনিময়ে সপ্তাহে একদিন গ্রামে গিয়ে ফ্রি রুগী দেখার আইন করতে।

১১. দাবি করুন বেশি বেশি বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করার।

এতো এতো ঘাটতি এদেশের চিকিৎসা ব্যবস্থায়, অথচ আপনারা পড়ে আছেন শুধু ডাক্তারের ভুল ধরায় কিংবা তাদের নামে মিথ্যা প্রচারণায়।

আসলে যেটা দাবি করা দরকার, যেটা নিয়ে লেখালেখি করা দরকার সেটা নিয়ে আপনাদের কোন কথা নেই... আপনাদের আছে শুধু যত সব আজাইরে প্যাচাল। তাইতা আপনাদের কাছে থেকে “ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু” টাইপের সংবাদের চেয়ে আর বেশি কি আশা করা যায়?

এসব দাবীর জন্য প্রয়োজনে রাজপথে নামুন, আমরা ডাক্তাররাও আপনাদের সমর্থন দিব। এরপর দেখেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে পাল্টে যায়।

N.B. সবার অবগতির জন্য জানাচ্ছি যে উপরের দাবি গুলো যেন আবার ডাক্তারদের কাছে এসে করেন না... এগুলো দাবি পুরোনের দায়িত্ব কিন্তু সরকারের।

আমার ফেসবুক- https://www.facebook.com/dr.taraki
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৪ রাত ৯:৩০
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×