দাদা মানে আমাদের গৌতম দা। তিনি একটি কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিসেস এর দোকানে চাকুরী করেন। তো বছরখানেক আগে এক কাষ্টমার দাদাদের ওখান থেকে একটা কম্পিউটার কিনেছেন। তো হঠাৎ একদিন ভদ্রলোক ফোন করেছেন দাদার কাছে....
"হ্যালো ! ভাই, আপনারা কম্পিউটারের সাথে যে কফির মগ রাখার ট্রে টা দেন ঐটা আছে?"
দাদার জবাব "কি বলছেন ভাই?"
"ঐযে আপনারা কম্পিউটারের সাথে যে কফির মগ রাখার ট্রে টা দেন ঐটা আছে?"
"বুঝলাম না!"
"ঐযে ছুইচ টিপলেই যে কফির মগ রাখার ট্রে টা বের হয়ে আসে ঐটা?"
"ভাই একটু ক্লিয়ার করে বলেন ?"
"ঐযে ছুইচ টিপলেই যে কফির মগ রাখার ট্রে টা বের হয়ে আসে ঐ ট্রে টা ভেঙ্গে গেছে ঐটা আপনাদের কাছে আছে আপনারা বিক্রয় করেন ।ঐটার দাম কত?"
"ও ;আচ্ছা ,আপনা আপনার কম্পিউটার টা নিয়ে দোকানে আসেন আমি নতুনটা লাগিয়ে দিচ্ছি।"
এতটুকু বলেই দাদা আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন আমরা হাসছি দন্ত বিকশিত করে। বললাম দাদা তারপর কি হলো?
দাদা বললেন আসলে পিসির ডিভিডি রাইটারের ডিস্ক প্লেটটা ভেঙ্গে গিয়েছিল আর লোকটা পরদিন এলে শুনলাম সে পিসি নিয়ে যাবার পর থেকেই ডিস্ক প্লেটটাকেই কফি মগ রাখার ট্রে হিসাবে ব্যবহার করছে নতুন লাগিয়ে দিয়ে তাকে বোঝালাম এর কাজ কি । এই টা শুনতে শুনতে আমাদের ইয়েতে ইয়ে হবার যোগার।
উৎসর্গঃ গৌতম দাদা কে । দাদা তোকে না রাগাতে খুব ভালো লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



