শ্যামলীমা , পথ চলার অবসরে
তোমার দুচোখ জানিনা কোন মোহ মায়ায় বেধেছিল
সাঁঝের আলোর তোমার মুখে লুকোচুরি খেলা
মৃদু হাওয়ায় এলো চুলের ছন্দ
আমি চেয়ে দেখেছি আ-পলক ।
সবুজ ধানের ক্ষেতের ধারে
বয়ে চলা ছোট্ট খালে পানির শব্দ
আর তোমার হাসি
আমি চেয়ে থেকেছি আ-পলক
ছোট্ট বালিকা যানিনা সে দেখেছিল কিনা আমার চাহনি
কোথা থেকে বুনো ফুল এনে দিল মোর হাতে
তোমাতে এতই বিভোর ছিলাম আমি
বুনো ফুলখানি কখন গেছে পড়ে
শ্যামলীমা,
শুধু বলতে চেয়েছিলাম,
তোমার চোখের মতই তোমার হাসিটাও খুব সুন্দর........
অফটপিকঃ মনে হচ্ছে আবার প্রেমে ------------
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



