somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ণ বয়স্ক ব্যাচেলর নামা ............. কেহ প্রাপ্ত বয়স্ক ট্যাগ দিবেন না!!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনকে দিন চিন্তা ভাবনার উচ্চতা নিয়ে বড়ই চিন্তিত আছি। সমস্যার মূলে হইলো আমার পথচলার সময়। যখন কোথাও যাবার জন্য কোন যানবাহনে উঠি সবচেয় নির্মম সত্য হইলো সদা সর্বদা আমার পাশের আসন খালিই থাকে। এমনও হয় বাস ভর্তি মানুষ অথচ আমার পাশের আসন খালি। ললনা তো দূরে থাক আন্টিরাও বসে না (মানে পাশের আসনে আর কি)। বছর কয়েক আগে একমাত্র ব্যতিক্রম হয়েছিল শুধু তাও এক পিচ্চি ছেলে বসেছিল উপায় না দেখে এক সুন্দরী ললনা পিচ্চি টাকে কোলে নিয়ে বসল। তার পর বাকি পথ বগুড়া থেকে কুষ্টিয়া ইতিহাস রচিত হইলো।সারাটা পথ তার সদ্য বিবাহীত পতীদেবের গল্প শুনতে শুনতে আমি বিমোহীত হইলাম আর ফলাফল স্বরুপ আমার গাঁট থেকে অনেক গুলো কাগজ বেড়িয়ে গেল বোঝেনইতো চোরের স্বক্ষী নাকি গাঁট কাটা হয় আর আমর সাথেছিল আমার বন্ধুত্রয় । ইতিহাস কে সঠিক ইতিহাস বানানোর লক্ষে তারা আরও রসালো মন্তব্য সহ হাজির হইলো অবশেষে সন্ধায় ছোটনের দোকানের সমুদয় আর্থীক লেনদেন আমার পকেট থেকেই সমাধান হইলো। আমিও অন্ত্স্থকরনে অবলোকন করিলাম এমন বন্ধু থাকিলে আমার শত্রুর কোন প্রয়োজন নাই। জয়তু আমার বন্ধু সকল(বাপ্পী, জেমস, মন্জুর)।

এই ঘটনার পর বাকীটা ইতিহাস আর কোনদিন আসন পুরন হয়নি।টাঙ্গাইলের শখিপুর থাকার সময় একদিন দৈবক্রমে ব্যত্যয় ঘটিলো। সিন্জি নামক বাহনের পিছনের আসনে উপবিষ্ট হবার লক্ষে জৈনক তরুনী কহিল " আঙ্কেল একটু চেপে বসেন" আমিও তড়িৎগতিতে চেপে বসিতে গিয়ে অনুভব করিলাম তিনি যথেষ্ট সুন্দরী আছেন আবার সাথে পিচ্চিও আছে বুঝিলাম না আঙ্কেল কহিলো কোন জনে। অবশেষে আমার ভ্রান্তির অবসান হইলো, যিনি কহিয়াছেন তিনি নিত্যান্তই আমার বউয়ের বয়েসি হবেন (বয়স ২৫ কি ২৬ )। বাহন থেকে গন্তব্যে নামিয়া আমার ছোট বউকে ফোনে জানিতে চাহিলাম আম্রে কি আঙ্কেল এর মতন মনে হয়? ছোট বউ সহাস্যে কহিলো যে তোর আজকের পোশাক কি আছে ? কহিলাম শার্ট আর প‌্যান্ট আর পায়ে চটি। কহিলো তোর মুখে কি জঙ্গল বিদ্যমান? আমি কহিলাম আপাতত সুন্দরবন না হইলেও উলুখাগড়ার বন নিশ্চয় আছে।। ছোট বউ মুখ ভেঙ্চিয়ে কহিলো(আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইলাম) তোরে ঠিকই কহিয়াছে। আর আমিও ফিল করিলাম তখন থেকেই নিজেরে কেমুন আঙ্কেল আঙ্কেল লাগে আর বাকিটা ইতিহাস।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×