গতকালের পর আবার এসেছি সেই মার্কেটিং এর প্যারা নিয়ে। আজকের বিষয় এক্সিকিউটিভদের জন্য কোম্পানী ঘোষিত অফার। কোম্পানী তার এক্সিকিউটিভদের জন্য অফার দেয় যে আপনারা যদি এই টার্গেট অর্জন করতে পারেন তবে আপনাদের লোভনীয় ট্যুর এর ব্যবস্থা করা হবে।আর আজ সেই অফারের ঠিকুচি নিয়ে আমার পরিবেশনা।
কোম্পানীকে ভাল ব্যবসা দিলেন আর কোম্পানী আপনাকে ট্যুরে নিয়ে গেল। আর সেই ট্যুরটি হবে দুই রাত আড়াই দিন।যার মধ্যে দ্বিতীয় দিন থাকবে মিটিং।যার প্রথম দিন সকালে আপাকে কাঙ্খিত স্থানে নিয়ে যাবে আর আপনাকে বলবে আজকে আপনাদের বিশ্রাম নেবার দিন। তখন আপনি চিন্তা করবেন আসছি তো দুই দিনের জন্য আজ ঘুরেই কাটিয়ে দিই।তৃতীয় দিন সকালে আপনি নিজ গন্তব্যে রওনা হবেন। এই সমস্ত বিষয়টি এমন যে এক্সিকিউটিভরাও ছাড়ে না আর কোম্পানীও পারে না।
মোরাল অফ দা ইস্টুরী:
কোম্পানী আপনাকে অফার করবে মিষ্টি খাওয়ার জন্য যা ইতি পূর্বে আপনি দেখেন নি আবার খান ও নি । তো কোম্পানী আপনাকে মিষ্টির দোকানের সামনে নিয়ে যাবে আপনি জানতে চাইবেন আপনার বস এর কাছ থেকে স্যার দোকানের সেলফে বিভিন্ন বর্ণের বিভিন্ন সাইজের লোভনীয় বস্তু সামগ্রী কি জিনিষ।জবাব পাবেন উহাদের মিষ্টি বলে। জানতে চাইবেন টেষ্ট কেমন। জবাব পাবেন হারামজাদা কোনদিন চিনি খাস নি!!!
ইহা একটি তারছেড়া পরিবেশনা।।
ইহ জাগতিক কোন কিছুর সাথ নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন। লেখক কে কোন রূপ দোষারোপ করবেন না। সব আবালের দেশে লেখক ও একজন আবাল ,একজন মার্কেটিং এক্সিকিউটিভ।।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



