কোন গোধূলী বেলায়
যদি ফেলে আসা প্রেম
নগ্ন দু'হাত বাড়ায়ে
ভালবাসতে চায় নিবিড় করে
তখন তুমি কি আশা করবে কবি?
ফেলে আসা সময়, তোমার একাকিত্ব
নাকি ভালবাসার নিবিড় আলিঙ্গন............
উত্তর জানা হয়নি কখন ও
এভাবে কেউ ফিরে আসেনি
ভালবাসেনি কবিকে একান্ত নিজের মত করে
পাঠক চেয়েছে কবিতা আর প্রেম দিয়েছে বিরহ
আত্মার বাধনে মিলিছে দু'জনে
পড়ে আছে কবির ভারহীন দেহ।।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


