আমরা সব ভুলে যাই: ৬৫ জনের বিশাল মন্ত্রীসভা নিয়ে সুশীল সমাজ একেবারেই আজ নিরব। মন্ত্রীসভা সম্প্রসারনের অন্যতম কারন জনগণের দৃষ্টিকে দুর্নীতি থেকে দূরে সরানো। একের পর এক ঘটনা আগের ঘটনাকে আড়াল করছে। নতুন ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৬৫। ইতোপূর্বে বিএনপি সরকারের সময় সর্বোচ্চ এ সংখ্যা ছিল ৬৪। বর্তমান মন্ত্রিসভার আকার শুধু বাংলাদেশেরই বৃহত্তম নয়, বিশ্বের অন্য কোনো দেশেও এ সাইজের মন্ত্রিসভা আছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। সদস্যসংখ্যার দিক থেকে মহাজোট সরকারের মন্ত্রিসভা আগের সব রেকর্ড ভাঙলেও চারদলীয় জোট সরকারের আমলে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ তখনকার মন্ত্রিসভার আকারের কঠোর সমালোচনা করে।
বর্তমানে মন্ত্রী রয়েছেন ৩২ জন, প্রতিমন্ত্রী ১৯ জন, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ৭ জন ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ৬ জন। এছাড়া বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানকে দেয়া হয়েছে মন্ত্রীর মর্যাদা। এতে মহাজোট সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যা এখন ৬৫। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সাংবিধানিকভাবে বর্তমান মহাজোট সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৫ অক্টোবর পর্যন্ত।
চার দলীয় জোট সরকারের মন্ত্রীসভার আকার নিয়ে সেসময়ে সুশীল সমাজ ও মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বয়েছিল। অথচ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেলেও তা নিয়ে কথা নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


