somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক সালমান জাবেদ
তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

পৌরসভা নির্বাচনে বি এন পি বনাম আওয়ামীলিগজুট

৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় এক সাপ্তাহ হবে আমার প্রচন্ড জ্বর সাথে মাথা ব্যাথা মনে হয় অসুখ আমাকে জড়িয়ে ধরেছে,আমি দেশের বাহিরে থাকি তবু ও আমার রক্তে বাংলাদেশি পিতার-মাতার রক্ত বহিতেছে।যতই দেশ থেকে দুরে থাকি না কেন নিজের দেশের মানুষের জন্য কিছু একটা করতে মন চায়।কিন্তু কি করবো আমি আবার অত বড় ঘরের সন্তান হয়ে জন্ম গ্রহন করিনি বা কোন রাজনৈতিক নেতা হইতে ও পারিনি,কিভাবে দেশের সেবা করবো মাঝে মাঝে চিন্তায় চিন্তিত হই।যাই হোক আমি লেখা-লেখি করি তাই ভাবলাম এই অবসর সময়ে বর্তমান বাংলাদেশ নিয়ে সামান্য কিছু লিখি। আমি একটা ব্লগে লিখি ও আমার দুটা ফেইসবুক পেইজ ও আছে, মাঝে মধ্যে রাজনৈতিক বিষয়ক দু-এক কাথা লিখি, কিন্তু সর্বনাশ গত কয়েকদিন পূর্বে একটি পোষ্ট দিয়েছিলাম,তা কিভাবে আমার স্ত্রী দেখে ফেলে এবং আমাকে ঐ দিন রাতে ঐ পোষ্ট মুছে দেয়ার জন্য অনুনয়-বিনয় করতে থাকে আর কি করা আমি মুছতে বাধ্য হলাম। ঐ রাতে সারা রাত আমার স্ত্রী আমাকে বুঝাতে থাকে বাংলাদেশ সরকারের পক্ষে বা বিপক্ষে এমন কি এরকম কোনো পোষ্টে আমি যেন কোন রকম লাইক কমেন্ট যেন না করি।আমি তার কারণ জানতে চাইলে আমার স্ত্রী হাউ-মাউ করে কেঁদে ফেলে।আমি আর কিছু বলিনি শুধু এই বলে আমার স্ত্রী কে আশ্বস্ত করেছি এরকম কিছু করবোনা,আপনারা ভাবতে পারেন যে,আমার স্ত্রী হয়তো আওয়ামীলিগ করেন কিন্তু না তিনি বা তিনির বাবার বাড়ির লোকেরা বি এন পি'র রাজনীতির সাথে জড়িত। আমার স্ত্রী প্রায়ই পত্রিকা পড়েন তাই তিনি জানেন যে ফেইসবুক বন্ধ করে দিয়েছে সরকার এবং এ ও বলেছে যে সরকারের পরিপন্থী কোনো পোষ্ট এলে তা খতিয়ে দেখা হবে,এবং আমাদের তথ্যমন্ত্রী আবার "তথ্য প্রযুক্তি আইন"নামে আরেকটি তলোয়ার ঘাড়ের উপর কাত করে রেখেছেন।কার গর্দন কখন কাঁটা পরবে কে জানে।

অতএব-আমি যে বিষয়ে লেখাটি লিখতে চাইছিলা তা আবার নিউটন স্যারের সূত্রের মতো,নিউটন স্যার মধ্যে আকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেছিলেন কথিত গল্প আপেল গাছের নীচে বসে,গাছ থেকে আপেল নীচের দিকে নেমে আসতে দেখে স্যার আইজ্যাক নিউটন ভেবেছিলেন আপেলটি নীচে না নেমে উপরের দিকে উঠে গেলো না কেন।আর তা থেকেই মধ্যে আকর্ষণ শক্তির সূত্রের আবিষ্কার।
আমাদের দেশে একজন চাচা আছেন তিনি স্যার আইজ্যাক নিউটনের চাইতে ও জ্ঞাণী,তিনি দিনে কয়েক শত রাজনৈতিক সংঙা ও বক্তব্য দিয়ে থাকেন।আমরা সবাই উনাকে এরশাদ চাচা নামে চিনি।
বিগত সাপ্তাহ দু-এক পূর্বে চা বলেছিলেন বি এন পি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে আসলে উনাকে গ্রফতার করা হবে। তা কি কারণে বলেছিলেন তিনিই ভালো জানেন,অতপর সরকারীদলের বিভিন্ন জন রটনা রটাচ্ছে উনি বিদেশে বসে দেশের ভেতরে বিদেশীদেরকে হত্যা করাচ্ছেন। এমন একটা কথা খুব রটনা করা হয়েছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে নাকি প্রমাণও আছে। পরে অবশ্য মাননীয় সড়ক যোগাযোগমন্ত্রী জানালেন, না। তাকে আটক করা হবে না। যতসব জল্পনা কল্পনার অবসান হলো বেগম জিয়া দেশে ফিরলেন। তবে বেগম জিয়ার মাথার উপর মামলার পাহার ঝুলিতেছে কখন যে উনি গ্রেফতার হন তার দিনক্ষন মানীয় আদালতই জানেন।

এ গেলো একখান বিষয় আগামীতে আসছে পৌরসভা নির্বাচন।নির্বাচনে দাঁড়াতে হলে আবার দলের মনোয়ন লাগবে,বি এন পি আর জামাত তো জুট ভাবে নির্বাচন করবে,আর অপর পক্ষে আমাদের এরশাদ চাচা সরকারদলের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করবেন । কিন্তু দু:খের বিষয় এই যে নির্বাচনে আমাদের চাচা বাবুর দল কতটা পৌরসভায় সিটের জন্য মনোয়ন পাবেন তা আল্লাহ মালুম।
দেশের বাহিরে ও অনেক সময় আওয়ামীলিগ দলের নেতা-কর্মী এমন কি দেশের ভিতরের বড় বড় রাজনৈতিক নেতা-কর্মীরা বলেন বি এন পি এখন তার অস্থিত্ব বিলীনের পথে আর জামাত সে তো গর্তে ঢুকে আছে। অনেকেই বলেন খালেদা জিয়ার বি এন পি এখন আর ক্যান্ডিডেট পাবে কোথায়,যারা কয়েকজন জেলের বাহিরে আছেন এবং তারা নির্বাচনের পায়তারা করছেন তাদের অনেকের মাথার উপর দশ বিশ টা মামলা ঝুলিতেছে।এমন করে বি এন পি কিভাবে নির্বাচনে দাঁড়াবে,দেশেকে রাজনৈতিক কঙ্কমুক্ত করতে অর্থাৎ যারা বোমা বাজী করে-ভাংচুর করে তাদেরকে দেশ থেকে নির্মুল করতে হবে বলে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শপথ নিয়েছেন।
এখানে একটি প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে যদি বি এন পি নির্বাচনে দাঁড়াতে না পরে তা হলে কি এই পৌরসভা নির্বাচন গ্রহন যোগ্য হবে,হ্যাঁ আমাদের সরকারদলীয় মন্ত্রী এম পি রা সাথে প্রধান মন্ত্রী এবং প্রধান মন্ত্রীর বিশেষ দ্রূত এরশাদ চাচা ও মনে করেন আমরা যখন জাতীয় নির্বাচন একক ভাবে করতে পারলাম সে খানে গ্রহন যোগ্যতার প্রশ্ন উঠেও আমরা এখনো ক্ষমতায় আছি আমাদের কিছুই হয় নাই,এতো সামান্য এক পৌরসভা নির্বাচন গ্রহনযোগ্যতা নিয়ে কার এত সাহস প্রশ্ন তুলবে।
পরিশেষে বলতে চাই আমরা জনগন এখন আর বাংলাদেশের মতো দেশে গনতন্ত্রের সংঙার আওতাভুক্ত নই,গনতন্ত্র এখন ভোটে নয় ক্ষমতার দাপটে ব্যস্ত।







সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×