somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

মহান মে দিবসে কৃষক ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা

০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। কোন সোনারকাঠি রুপারকাঠির স্পর্শে নয়। আমাদের দেশের শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। ক্রিকেটার মাশরাফি একবার বলেছিলেন আমরা এই দেশের জন্য করেছি? আমরা শুধুমাত্র এই দেশের মানুষকে আনন্দ দিয়েছি, কিন্তু প্রকৃত বীরতো তারাই যাদের শ্রমে ঘামে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। মাশরাফির এই বক্তব্য ভারতসহ অনেক দেশের মিডিয়া ফলাও করে প্রচার করেছে,সবাইকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আজকে আলোচানার বিষয় ক্রিকেট নয়,আমার দেশের এই সব শ্রমজীবী মানুষকে সম্মান জানানো।

কৃষক :

গ্রামে বাড়ি হওয়ায় আমি নিজেও কৃষি কাজের সাথে সরাসরি জড়িত, তাই আমি জানি এক কেজি চাল উৎপাদন করতে কৃষকের কি পরিমাণ পরিশ্রম হয়। শহুরে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন চাল কোথায় পাওয়া যায়? সে বলবে দোকানে। কথা সঠিক, চালতো দোকানেই পাওয়া যায়। এই চালকে দোকান পর্যন্ত নিয়ে আসার পিছনে কৃষকের যে অমানুষিক পরিশ্রম জড়িত রয়েছে তা কি কেজিতে ৬০ দিয়ে মেটানো যায়? আবার আপনার আমার দেওয়া এই ৬০ টাকা অর্ধেক চলে যায় মধ্যস্বত্তভোগীদের দখলে। কোন কোন সময় কৃষক তার প্রকৃত উৎপাদন খরচও পান না। তবুও তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে যান। একজন শিশু কাদামাটির মত, তাকে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি মানুষ বানান। আমরা যে খাবার খাচ্ছি তার পিছনে কৃষকের কি ত্যাগ জড়িত রয়েছে তা তাকে বোঝান এবং কৃষকের কাছে কৃতজ্ঞ হতে শেখান।

শ্রমিক :

প্রতিদিন আমি যে সময়ে অফিসে বের হই গার্মেন্টস শ্রমিকরাও একই সময়ে তাদের কাজে হয়,রাস্তায় পা ফেলার জায়গা থাকে না এত মানুষ। বেশিরভাগই মহিলা। যারা একসময় শুধুমাত্র ঘরের কাজ করে সময় কাটাতো, তারা আজ ঘরে বাইরে সমানতালে পরিশ্রম করে যাচ্ছে,যে অর্ধেক জনগোষ্ঠী একসময় ঘরের কাজে সময় কাটাতো আজ তারাই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। যাদের অমানুষিক পরিশ্রমের ফলেই আমরা আজ সুন্দর পোষাক পরতে পারছি। আমার দেশের ১কোটি শ্রমিক পৃথিবীর বিভিন্নদেশে নানা পেশায় নিয়জিত থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল করছে। পরিবার পরিজন ফেলে হাড়ভাংগা খাটুনি খেটে অর্থ উপার্জন করছে, যা অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।

দেশ প্রাতি বছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে কিন্তু আমরা ভয় পাইনা, আমাদের এই সাহস কে দিয়েছে? দিয়েছে আমাদের কৃষক, আমাদের শ্রমিক। আমাদের কৃষক যেমন প্রাকৃতিক বিপর্যয়ে দমে যান না,সব ফসল নষ্ট হয়ে গেলেও আবার নতুন উদ্যমে ফসল ফলান। আমাদের মুখে খাবার তুলে দেন।শ্রমিকও তার পরিশ্রমের হাত সবসময় সচল রাখেন।

তাই আমাদের সবার উচিৎ এইসব
মেহনতি মানুষকে ভালবাসা,এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। মহান মে দিবসে এইসব শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×