somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

ভুয়া হেলপার

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লোকাল বাস নিয়ে অভিজ্ঞতার শেষ নেই। এর আগের পর্বেই বলেছিলাম লোকাল বাস মানেই বিনোদন, তাই আমাদের মত বিনোদন পিয়াসিদের যাতায়তের একমাত্র মাধ্যম (ঠ্যালায় পড়ে) লোকাল বাস। লোকাল বাসের মত বৈচিত্র্যপুর্ন অভিজ্ঞতা পৃথিবীর কোথা থেকেও অর্জন করতে পারবেন না।

আজ বলেতে চাই একজন ভুয়া হেল্পারের গল্প। হয়তো ভাবছেন ভুয়া হেল্পার কিভাবে সম্ভব?তাহলে সেই কাহিনীই বলি-
কিছুদিন আগে 'ঢাকা বিশ্ববিদ্যালয় 'লেখা একটা দোতালা বিআরটিসি বাসে উঠেছিলাম পল্টন মোড় থেকে(এই বাসগুলো ঢাবির স্টুডেন্টদের জন্য অফ টাইমে লোকাল যাত্রী নেয়)। গাড়িতে প্রচন্ড ভিড়, তিল ধরানোর জায়গা নেই। আমি আর আমার কলিগ দোতালায় বসে গল্প করছি, কখনো মোবাইলে ফেসবুকিং করছি। এমন সময় হেলপার আসলো ভাড়া নেওয়ার জন্য। আমরা যথারীতি ভাড়া পরিশোধ করলাম, অন্যান্য যাত্রীরাও আমাদের মতোই ভাড়া পরিশোধ করলো। ঐদিন দেখলাম একটি ব্যতিক্রমী চিত্র, কোন যাত্রীর সাথে হেল্পারের ভাড়া নিয়ে কোন গণ্ডগোল হচ্ছে না। আমরা ভাবলাম খুব ভদ্র হেল্পার কোন যাত্রীর সাথে ঝামেলায় যাচ্ছে না। যে যা দিচ্ছে তাই নিচ্ছে। তার ভিতরে দ্রুত ভাড়া কাটার তাড়া লক্ষ্য করলাম। একজন যাত্রী শাহবাগ থেকে মিরপুর পর্যন্ত ১৫টাকা ভাড়া দিল, হেল্পার তা বিনাবাক্য ব্যয়ে মেনে নিলো। অন্য হেল্পার হলে রীতিমত ঝগড়া বেধে যেতো, বলতো শাহবাগ থেকে মিরপুরের ভাড়া বিশটাকা, আপনার না পোষালে নেমে যান। কিন্তু এই হেল্পার অনেক ভদ্র কারো সাথে কোন বিবাদে জড়াচ্ছে না। খুব দ্রুতগতিতে ভাড়া কেটে সে দোতালা থেকে নেমে গেল।

এর কিছুক্ষন পরই দোতালায় আরো একজন হেল্পার আসলো ভাড়া কাটার জন্য। তখন যাত্রীরা বললো, এই মিয়া মাত্র ভাড়া নিয়ে গেল, আবার ভাড়া নিতে আইছো? তখন হেল্পার বললো, আমিতো মাত্রই উপরে উঠলাম এতক্ষণ নিচের ভাড়া কাটছিলাম। তখন যাত্রীরা বললো তোমাদের লোকতো কিছুক্ষণ আগের ভাড়া কেটে গেল! হেল্পার বললো, আমি ছাড়া এই গাড়িতে আর কোন হেল্পার নেই। সব যাত্রীরা একযোগে বললো আমরা একবার ভাড়া দিয়েছি আর ভাড়া দিতে পারবো না। হেল্পারের তখন কান্নাকাটির অবস্থা। সবাই বুঝলো সেই ভদ্র হেল্পারটি আসলে ভুয়া হেল্পার।

এই গল্প থেকে আমরা কি শিখলাম? সব ভদ্র মানুষই ভাল মানুষ নয়। ভদ্রতার মুখোশের আড়ালে অনেক প্রতারক লুকিয়ে থাকে।

আবারো সেই একই কথা, আপনার লোকাল বাস ভ্রমণ সুখের হোক। প্রতিটি লোকাল বাস হয়ে উঠুক রাজপথের ফাইভ স্টার হোটেল।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮
২১টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×