
রাস্তায় পাবলিক বাস এমনিতেই কম তার উপর বৃষ্টির কারণে আমার মত অফিসগামী লোকজন সবচেয়ে বিপদে পড়েছে। অনেকেই মাঝ রাস্তা থেকে অফিসে না গিয়ে বাসায় ফিরে গেছেন। জানিনা কবে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের মত মেগা প্রজেক্টগুলো কবে শেষ হবে, আর সাধারণ মানুষ কবে একটু স্বস্তি পাবে।
ঢাকার রাস্তার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই যাচ্ছেতাই, সংসদ ভবনের সামনে দেখলাম কোমর পানি তাহলে অন্য রাস্তার কি অবস্থা একবার ভাবুন। ঢাকা এখন পুরোপুরি বসবাসের উপযোগীতা হারিয়ে ফেলেছে।

ছবি: ধানমন্ডি এলাকার প্রধান সড়ক থেকে তোলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
