somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

ঈদের ছুটি ও আমার গ্রাম (১০০তম পোষ্ট)

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদ মানেই নাড়ির টানে গ্রামে ফিরে যাওয়া, সেটা যত কষ্টই হোক। কত ঝক্কিঝ্যমেলার পর অবশেষে ছায়াসুনিবিড় নিজ গ্রামে পৌছানো। যানজট আর ধুলাবালির শহরে হাপিয়ে ওঠা মানুষগুলো মাত্র কয়েকদিনের স্বস্তি আর প্রিয়জনের সানিধ্য পাওয়ার লোভে শত বাধা অতিক্রম করে নিজে গ্রামে ফেরে।

আমাদের গ্রামটা সত্যিকারের গ্রাম বলতে যা বোঝায় তার সব বৈশিষ্ট্যই আছে। আছে দিগন্তজোড়া ফসলের মাঠ,সবুজ বন বনানী, গাছে গাছে পাখিদের গান। গ্রামের প্রতিটির বাড়ির উঠানের পাশেই গাছে গাছে ঝুলে আছে আম, কাঠাল,নারকেল, জাম্বুরা,পেয়ারসহ কত্ত কত্ত ফল। যেগুলো খাওয়ার জন্য ফরমালিন নামক বিষের কথা একবারও ভাবতে হয় না। টিউবওয়েল চাপলে গপ গপ করে বেরিয়ে আসে বিশুদ্ধ পানি যা পান করা যায় নিশ্চিন্তে। পথের পাশে দুষ্টু কাঠবিড়ালীর নির্ভিক ছোটাছুটি,কিংবা বুনো কবুতর, শালিকের নিশ্চিন্ত মনে খাবার খোজা।এবারতো একটা কচ্ছপকে রাস্তাপার হতে দেখলাম। একটু ভাবুন আপনার চোখের সামনে দিয়ে একটা কচ্ছপ রাস্তা পার হয়ে যাচ্ছে এমন দৃশ্য কজনে দেখেছেন?

ঈদ মানেই ছোটবেলার সব বন্ধুদের একসাথে পাওয়া। এদের অনেকেই ঢাকায় থাকে কিন্তু যান্ত্রিক এই শহরে দেখা হওয়ার সুযোগ এবং সময় কোথায়? বছরে দুই ঈদই সবাইকে মিলিয়ে দেয়। কত্ত কত্ত গল্প, ছেলেবেলার স্মৃতিচারন ,বর্তমান সময়ের গল্প আরও কত কি!

গ্রামের পাশদিয়ে বয়ে গেছে স্রোতহীন শান্ত নদী নবগঙ্গা।নদী ভাঙন নেই, তাই নদীটি এলাকাবাসীর জন্য শুধুই আশির্বাদ। নদীতে এখনও ব্রীজ নেই, তাই ডিঙি নৌকাই এলাকাবাসীর নদী পারাপারের একমাত্র ভরসা। ছেলেবেলার সেই তপু'দাই এখনও খেয়াঘাটের মাঝি। বংশপরস্পায় তপুদারাই এই এলাকার মানুষকে নদী পার করে যাচ্ছেন।

গ্রামে ছোট্ট একটা বাজার। গ্রামবাসী নিজ আঙিনায় লাগানো গাছের কচি লাউ,নিজের পরম যত্নে পালিত লাল গরুটার টাটকা দুধ, কিংবা ধান পাট বিক্রি করার জন্য এই বাজারেই আসে। আবার সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরে যায়। বাজারের শান বাধানো বটতলা বসে চায়ের সাথে আড্ডা।

ঈদ মানেই বারবার ফিরে যাওয়া নাড়ির টানে নিজ গ্রামে একটু শান্তির আশায়।

বিঃদ্রঃ
গত আটমাসে সামুর ব্লগারা আমাকে আপন করে নিয়েছেন পরম ভালবাসায় এজন্য সকলের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ইদানিং সামুতে সময় বেশি সময় দিতে পারছি না তাই সবার লেখা পড়া ও মন্তব্য করা হচ্ছে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আশাকরি খুব তাড়াতাড়িই আবারও নিয়মিত হতে পারবো।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১০
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×