somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

নবীর শিক্ষা করো না ভিক্ষা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার রাজধানীর কিছু কিছু এলাকাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছে। এছাড়া বিভিন্ন জেলায় প্রসাশনের উদ্যোগে  কিছু কিছু জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমার জেলা নড়াইল অন্যতম। আমাদের জেলায় দরিদ্র ও ভিক্ষুকদের জন্য সরকারি উদ্যোগ পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ দরিদ্রদের জন্য নানা প্রকার সহয়তার ব্যবস্থা করা হয়েছে।ফলে আগে যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো এখন তারা ছোটখাটো ব্যবসা /কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছে। যদিও দু'একজন ভিক্ষুক লুকিয়ে লুকিয়ে গ্রামগুলোতে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে তাদেরকেও এলাকাবাসীর তোপের মুখে পড়তে হচ্ছে। ফলে নড়াইল এখন ভিক্ষুকমুক্ত জেলা। নড়াইলের প্রবেশদারগুলোতে সাইনবোর্ড এ শোভা পাচ্ছে 'ভিক্ষুকমুক্ত নড়াইলে আপনাকে স্বাগতম'।

এ সপ্তাহে জুম্মার নামাজের আগের আলোচনা ইমাম সাহেব খুব আক্ষেপ করে বলছিলেন আমাদের নবী মুহাম্মদ(সঃ) তার উম্মতদের ভিক্ষা করতে নিষেধ করেছেন, কাজ করে খেতে বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেই ভিক্ষুকের সংখ্যা সবচেয়ে বেশি। কিছু মানুষ আমাদের প্রিয় নবীর আদর্শকে ভিক্ষাবৃত্তির হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন।আবার কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে শুধুমাত্র ভিক্ষা করার জন্য। ঢাকার বিভিন্ন মসজিদগুলোর সামনে দেখবেন নওমুসলিমের বেশে প্রায় কিছুলোক ভিক্ষা করছে। ইসলামে নওমুসলিমদের সাহায্য করা বিধান আছে। আর সেই বিধানকেই কাজে লাগিয়ে এরা ভিক্ষা করে যাচ্ছে। আল্লাহ ও রাসুলকে কি এরা আসলেই ভালবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি এটা ভিক্ষাবৃত্তির কৌশল সেটা মহান আল্লাহ তালাই ভাল জানেন।

প্রতি রমজান মাসে ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে যায়। যাকাত ফিতরা, দান, সদগার আশায় সারা দেশথেকে হাজার হাজার ভিক্ষুক এসে রাজধানীত ভিড় করে। শোনা যায় এসব ভিক্ষুকদেরও নাকি নেতা আছে, যারা ভিক্ষকদের পরিচালনা করে, এবং ভিক্ষুকদের ইনকামের সিংহভাগ তারাই ভোগ করে।

দেশে এখনো অনেক সমস্য আছে, কিন্তু ঝড়, বন্যা, সিডরের মত প্রাকৃতিক দূর্যোগকে এখন আর এদেশের ভয় পায় না। মঙ্গা নামক শব্দটি এখন আর শোনা যায় না। তাহলে কেন টিকে থাকবে ভিক্ষাবৃত্তি নামক এই লজ্জাজনক পেশা? সবগুলো জেলা প্রশাসন কি নড়াইল জেলার মত পারেনা ভিক্ষাবৃত্তিরোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে?

বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে ব্যবহার করে ভিক্ষাবৃত্তি চিরতরে বন্দ হোক। প্রিয় নবী মুহাম্মদ(সঃ) সবাইকে মেহনতি হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা বাস্তবায়িত হোক।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×