
১/ নির্বাচন উপলক্ষে টানা ৩ দিনের ছুটি সোমবার ব্যাংক হলিডে উপলক্ষ্যে বেশিরভাগ অফিসই বন্ধ,তারমানে অনেকেরই ছুটি ৪দিনের। ঢাকার রাস্তাঘাট একদম ফাকা, মনে হচ্ছে যেন ঈদের ছুটি।
২/ আজ টিভিতে ভোটের ক্ষণগননা দেখছি দিন থেকে ঘন্টায় নেমে এসেছি, ভোটের আর মাত্র ৬০ ঘন্টা বাকী।
৩/ আমরা একজন কলিগ খুবই আফসেট, প্রতিমুহূর্তে ফেসবুকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর দেখছেন আর আফছোস করছেন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা ১০০% কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না। আমি তাকে পরামর্শ দিলাম এই কয়দিন ফেসবুকে ঢুকা বাদ দেন, তারচেয়ে বই পড়ুন সিনেমা দেখুন অনেক ভাল থাকবেন।
৪/ গুলশান/বনানী এলাকায় দুজন সুদর্শন প্রার্থীর পোষ্টার ঝুলছে, একজন ওরে নীল দরিয়া খ্যাত নায়ক ফারুক অন্যজন আন্দালিব পার্থ যিনি শেখ পরিবারের পরম আত্মীয়। এই আসনটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে দেখা যাক কে জেতে?
৫/ ফাকা দোতালা বাসে বাসায় ফিরছি, এতবড় বাসের দোতালায় আমি ছাড়া আর মাত্র তিনজন মানুষ আছে। এদের মধ্যে একজোড়া তরুণ তরুণী রয়েছে, ওরা একদম সামনের সিটে বসেছে,এবং সেই আধা ঘন্টা ধরে ঠোঁটে ঠোট লাগিয়ে বসে আছে। আচ্ছা দুনিয়া ছেড়ে লজ্জা শরম কি সব পালিয়েছে নাকি?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




