somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফলং যেন সাদা মেঘের ভেলা

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট শহর থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত জাফলং-তামাবিল সীমান্ত এলাকা। সিএনজি অটোরিকশা নিয়ে সকালে আমরা তিন বন্ধু রওনা হলাম জাফলংয়ের উদ্দেশে। জাফলং পৌঁছার আগেই চোখে পড়ল সুউচ্চ পাহাড় আর সেই পাহাড়ের গা ঘেঁষে সাদা সাদা মেঘের খেলা। প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে আছে যেন পুরো এলাকায়। মাঝেমধ্যে মেঘের কণা এসে ধাক্কা খাচ্ছে পাহাড়ের গায়ে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গা থেকে বের হচ্ছে শ্বেতশুভ্র ধোঁয়া। পাহাড় আর মেঘের এই মিতালির দৃশ্য ভাষায় বর্ণনা করা অসাধ্য। মেঘবালিকার এই অপরূপ দৃশ্যের কারণেই বুঝি এই অঞ্চলের নাম মেঘালয়-মেঘের আলয়।
জাফলং পৌঁছতেই চোখে পড়ল জাফলং নদী। অসংখ্য সিপি নৌকা ঘুরে বেড়াচ্ছে নদীর বুকজুড়ে। নদীতে পানির গভীরতা বেশি নয়, কিন্তু আশ্চর্যজনকভাবে নদীর পানি খুবই শীতল। শীতল পানিতে মুখ ধুতেই দেড় ঘণ্টার ভ্রমণকান্তি দেড় সেকেন্ডেই দূর হয়ে গেল।
প্রচণ্ড রোদের মধ্যে নদীর পানিতে ডুব দিয়ে পাথর কুড়াচ্ছে একদল মানুষ। নদীর তলদেশ থেকে বালতি ভরে তুলে আনছে পাথর। পরে পানিতে ছাঁকনি দিয়ে পরিষ্কার করে পাথর জমা করা হচ্ছে নৌকার মধ্যে। সারা দিনে এভাবে চারজনের একটি দল নাকি দুই নৌকা পাথর কুড়াতে পারে। এখানে প্রতি নৌকা পাথর বিক্রি হয় এক হাজার থেকে এক হাজার দুই টাকায়। এই অঞ্চলের মানুষ এভাবে পাথর কুড়িয়ে জীবিকা নির্বাহ করছে যুগ যুগ ধরে। বছরের পর বছর আহরণের পরও পাথর কমেনি এতটুকুও। এ যেন এক আলাদিনের চেরাগ!
জাফলং নদীর প্রশস্ততা খুবই কম। মনে হয় যেন একটু জোরে লাফ দিলেই পার হওয়া সম্ভব। ইঞ্জিনের নৌকা প্রতিনিয়ত দুই পারের যোগাযোগ রা করে চলেছে। ভাড়া জনপ্রতি মাত্র তিন টাকা।
জাফলং নদীর কিনার ধরে কিছুটা হাঁটলেই চোখে পড়বে ভারতের মেঘালয় সীমান্তে নদীর ওপর নির্মিত ঝুলন্ত ব্রিজটি। পণ্য বোঝাই ট্রাক ও অন্যান্য যানবাহন পার হচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাকা রাস্তা। পাহাড়ের গায়ে শোভা পাচ্ছে ঘরবাড়ি। দৃশ্যমান বাড়িগুলোর বেশির ভাগই ইটের তৈরি। ফোনের টাওয়ার দেখে বোঝা যায় সেখানে রয়েছে মোবাইল ফোনসহ আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা।
জাফলং নদীর কিনার থেকে উপরে উঠতেই চোখে পড়ল আমাদের খাসি (খাসিয়া) পুঞ্জি। মাতৃতান্ত্রিক খাসি আদিবাসীরা এখানে বাস করছে শতাব্দীর পর শতাব্দী ধরে। খাসিদের ঘরবাড়িগুলো তাদের সনাতন রীতি অনুযায়ী মাটির কিছুটা ওপরে তৈরি, অনেকটা বাঁশের মাচার মতো।
খাসি পরিবারের জীবনযাত্রায়ও বইছে পরিবর্তনের হাওয়া। ঘরবাড়ি তৈরিতে ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি আর ইট-পাথরের সমন্বয়। জাফলংয়ের খাসি পুঞ্জিগুলো অনেকটাই সমতলভূমিতে। জানা গেল, সিলেটের জাফলং ছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলে খাসি জনগোষ্ঠীর বসবাস। বাংলাদেশের খাসিদের জীবিকার অন্যতম মাধ্যম পানচাষ। অনেকে পানের পাশাপাশি সুপারিও চাষ করে থাকে।
জাফলংয়ের সংগ্রাম পুঞ্জি, নকশিয়ার পুঞ্জি ঘুরে ঘুরে দেখলাম খাসি মেয়েরা পান সাজাচ্ছে বাজারে বিক্রির জন্য। ডানে-বাঁয়ে সব জায়গায়ই চোখে পড়ল লম্বা লম্বা গাছে ঝুলে আছে লতার মতো পানগাছ। খাসিপুঞ্জি ঘুরে উপস্থিত হলাম সংগ্রাম পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) নিরোলা তংসংয়ের বাড়িতে। স্থানীয় বাঙালিদের কাছে যা ‘জমিদার বেটির বাড়ি’ নামে পরিচিত। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দোতলা এই বাড়িতে আধুনিক জীবনযাত্রার সব সুযোগ-সুবিধা রয়েছে। দোতলার ড্রয়িংরুমের দেয়ালে শোভা পাচ্ছে খাসিদের বিভিন্ন বাদ্যযন্ত্র, শিকার সরঞ্জাম ও অন্য জিনিসপত্রের নমুনা। নিরোলা তাংসাং ও তাঁর স্বামী দেলোর লামি জানালেন খাসিসমাজের অনেক তথ্য।
বেলা তখন মধ্যদুপুর। দুপুর দুইটা ছুঁই ছুঁই। দুপুরের খাবার শেষে ছুটলাম তামাবিল সীমান্তে। জাফলং থেকে তামাবিল সীমান্ত মাত্র তিন কিলোমিটার। তামাবিল সীমান্ত পার হলেই শিলংÑ ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী। নোম্যানসল্যান্ডে দাঁড়িয়ে ছবি ওঠানোর সময় বারবার মনে পড়ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অমিত, লাবণ্য আর শিলং পাহাড়ের কথা। মনটা ব্যাকুল হচ্ছিল শিলং পাহাড় ঘুরে দেখার জন্য। কিন্তু এখানে এসেই শুরু হয়ে গেছে ‘সব বাধা ব্যবধান।’ দুই দেশের সীমান্তরীদের কড়া নজরদারি। একই আলো, একই মাটি, একই বাতাস, কিন্তু এরই নাম দেশ অথবা দেশ বিভাগ। যেখানে মানুষের চেয়ে বড় হয়ে ওঠে পাসপোর্ট আর ভিসার খবরদারি। ‘এই কূলে আমি, আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়...।’ পথের দূরত্ব খুব সামান্য হলেও রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা তৈরি করেছে যোজন যোজন দূরত্ব। বেলা পড়ে এসেছে। ফিরছি আবার সিলেটের পথে।
[email protected]
(লেখাটি `যেন সাদা মেঘের খেলা' শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত, ২৯ জুলাই ২০০৯)
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×