(ভাল লাগা এ কবিতাটি প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তার কাব্যসমগ্র-২ থেকে হুবহু টাইপ করে তুলে দিলাম)
কি ঘর বানাইছে দ্যাখো সাহেব কোম্পানী
এক অঙ্গে লক্ষ মুখ শতেক বাখানি
কী ঘর বানাইছে দ্যাখো সাহেব কোম্পানী
ঘরের মধ্যে অগ্নিকুন্ড ঘরেই পুষ্করিণী
তারই মধ্যে উথাল পাথাল ঘরের মানুষ যিনি
আহা কি ঘর বানাইছে দ্যাখো...
ঘরে ভোমরা গুনগুন করে ঘরে ডাকে ময়না
আর চক্ষের জলে হাপুস হুপুস ঘরে কেহই রয় না
আহা কি ঘর বানাইছে...
ঘরে ইন্দুর ঘুরঘুর করে বিড়ালে ধায় পিছে
আর ইন্দুর বিড়াল দুই বন্ধু একসঙ্গে হাসিছে
আহা কি ঘর...
ঘরের শোভার নাই তুলনা রোশনি হাজার হাজার
ঘরের মধ্যেই নিউ মারকিট ঘরেই চোরাবাজার
আহা...
ঘরের দেয়াল ফঙ্গবেনে প্রলয় নাচে বাইরে
সুনীল ক্ষ্যাপা কয়রে আমি তাইরে নাইরে নাইরে
আমি তাইরে নাইরে নাইরে
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ ভোর ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


