somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্র ব্যবহার করে যে কোন ছবিতে ঝকঝকে বাংলা লেখুন। (দ্বিতীয় পদ্ধতি)

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার পূর্ববর্তী পোস্টে আলোচনা করেছিলাম অভ্রের ফোনেটিক অপশনের মাধ্যমে টাইপ করে কিভাবে যেকোনো ছবির ওপর বাংলা লেখা যায়। অনেক গুলো পদ্ধতির একটি ছিল সেটি, এবং আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ পদ্ধতি বরং সেটি-ই। চলে এলাম আজ আবার, আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব ভেবে।

প্রয়োজনীয় প্রোগ্রামঃ
• যে কোন ছবি এডিটিং সফটওয়্যার, যার মধ্যে অন্তত ছবিতে Text যোগ করবার অপশন আছে। প্রসিদ্ধ কিছু ছবি এডিটিং সফটওয়্যার গুলো হচ্ছে; Adobe Photoshop, Picasa, Photoscape, GIMP ইত্যাদি. আমি এখানে PhotoScape ব্যবহার করছি, খুবই কাজের, না থাকলে ডাউনলোড করে নিন এখান থেকে:
photoscape


• অভ্র। 5.1 ভার্শন হলে ভালো হয়।

প্রথম ধাপঃ
• অভ্রের System tray Icon এ মাউসের রাইট বাটন ক্লিক করুন।
• সেখান থেকে নির্বাচন করুন “Tools> Output as ANSI (Are you sure?)”।



কাজটি করার অর্থ হচ্ছে বাংলা টাইপিঙের জন্য আপনি Unicode থেকে ANSI কোডিং পদ্ধতিতে চলে যেতে চাচ্ছেন। বাংলা লেখার জন্য ANSI খুবই সেকেলে পদ্ধতি এবং অভ্র এই পদ্ধতিকে নিরুৎসাহিত করে। সেকারনে আপনি পূর্বনির্ধারিত একটি সতর্ক বার্তা পাবেন এখন।



• সতর্ক বার্তা প্রদর্শিত ডায়ালগ বক্সের Use ANSI anyway বাটনে ক্লিক করুন।


দ্বিতীয় ধাপঃ
• আপনার ছবি এডিটিং সফটওয়্যার কিংবা PhotoScape Open করুন।
• নির্বাচন করুন Editor>Object>Text । লেখা টাইপ করার জন্য ডায়ালগ বক্স আসবে।
• F12 চেপে অভ্রের ইংলিশ কীবোর্ড মোড থেকে বাংলা কীবোর্ড মোডে চলে আসুন।
• এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই Unicode আর ANSI এনকোডিঙের মূল পার্থক্য। ফন্ট নির্বাচনের বক্স থেকে নির্বাচন করুন বাংলা ANSI ফন্ট, যেমনঃ BhrahmaputraMJ, Basanti, Taposhi, ChandrabatiMJ, AdarshaLipiExp, Siyam Rupali ANSI ইত্যাদি। এগুলো চেনার সবচেয়ে সহজ উপায়, ফন্ট নির্বাচনের বক্সে এগুলো হিজিবিজি আর ওলটপালট বাংলা অক্ষরে অবস্থান করে, যেমন “BhrahmaputraMJ”, সব না যদিও। ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট যেমন Ekushey Puja, Godhuli, Azad, Durga, Mohua ইত্যাদি এখানে কোন কাজই করবেনা যেহেতু ANSI কোডিঙে কাজ করছেন আপনি এখন। সুন্দর একটি বাংলা ANSI ফন্ট হচ্ছে Taposhi, যা ইউনিকোডের বাংলা Ekushey Puja ফন্টের অনুরুপ। Taposhi ফন্টটি ইংলিশ Tahoma ফন্টের নিচেই অবস্থান করে, এটি নির্বাচন করে ফোনেটিক পদ্ধতিতেই লেখা শুরু করে দিন। এই পর্যায়ে এসে আপনি ভুলেই যাবেন যে ইউনিকোডে লিখছেন না আর, সত্যি বলছি। মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ইন্টারনেটে সাধারন অবস্থায় অভ্রের ফোনেটিক অপশনের মাধ্যমে বিশুদ্ধ বাংলা লিখার সমস্ত সুবিধাই পাবেন এখন। ঠিকভাবে লেখা না আসলে খেয়াল করে দেখবেন এক মুহূর্ত, অভ্রের ইংলিশ কীবোর্ড মোডে চলে গেলেন না তো আবার!



• PhotoScape সফটওয়্যারটিতে লেখাকে ফরম্যাট করবার বহু অপশন দেয়া আছে। আপনার প্রয়োজন অনুযায়ী লেখাকে সঠিকভাবে ফরম্যাট করে নিন। এই ব্যপারে আর কথা বাড়ালাম না আজ।
• কাজ শেষ হয়ে গেলে Save করুন।

***কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ANSI কোডিং থেকে Unicode কোডিং পদ্ধতিতে ফিরে আসবেন***

কেমন লাগলো জানাতে ভুলবেন না ।


লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে আমার PC Help Line BD ব্লগে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×