somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'লাগবেনা আমার এই সন্তান। আপনি একে আমার সাথী পতিতাকে দিয়ে দিন।’

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইবেলের 1 Kings 3:16-28-এ বর্নিত কাহিনীটা কমবেশি সবাই জানি।

দুজন পতিতা একই ঘরে থাকত। দুজনের একই সময় সন্তান হল।

এক রাতে হল কী, এক পতিতা ঘুমের ঘোরে তার সন্তানকে চাপা দিয়ে দেয়। দম বন্ধ হয়ে মারা যায় তার সন্তানটা।

কুটিল পতিতাটা নিজের মৃত সন্তানটাকে পাশের বিছানায় থাকা পতিতার সন্তানের সাথে বদল করে নেয়।

সকাল বেলা ঘুম ভেঙ্গে উঠার পর দ্বিতীয় পতিতা আবিষ্কার করে, তার সন্তানটা রাতে মারা গেছে। কিন্তু কিছুতেই সে বিশ্বাস করতে পারছিলনা এটা তার সন্তান। সাথে থাকা পতিতার কোলে নিজের সন্তানকে চিনতে পেরে সে যা বোঝার সবই বুঝে নিল।

জীবিত সন্তানটা কার – তা নিয়ে দুই পতিতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। সে বলে এর, ও বলে এর।

অগাত্যা, মীমাংসা করার জন্য তারা দুজনেই কিং সলোমনের দরবারে গেল।

সবকিছু শুনে কিং সলোমন বললেন, ‘আমাকে একটা তলোয়ার দাও। আমি এই সন্তানটাকে কেটে দুইভাগ করে দুজনকে দিব। এটাই হবে ন্যায় বিচার।’

কথাটা শুনে আসল মা বললেন, ‘দোহাই লাগে এই কাজ করবেন না। লাগবেনা আমার এই সন্তান। আপনি একে আমার সাথী পতিতাকে দিয়ে দিন।’

আর অন্য পতিতা বলল, ‘জ্বি, একে কেটে দুইভাগ করে প্রত্যেককেই একভাগ দিন।’

------------------------

কিন্তু আমাদের দেশের দল দুটোর সমস্যা হয়ে গেছে, তারা sacrifice করতে জানেনা। প্রত্যেকেই মনে করে নিজের হাতে ক্ষমতা আসলেই দেশের উন্নয়ন হবে শুধু। অন্য দলটা শুধু লুটপাট করবে।

দেশকে যদি তারা এতই পছন্দ করত, দেশের মানুষগুলোর জন্য মন এতই যদি কাঁদত, দুই দলের কারনে সৃষ্ট বর্তমানের এই নৈরাজ্য দেখে এক দল অন্যদলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বলত, ‘তোরাই চালা দেশটা। কিন্তু মানুষগুলোকে কষ্ট দিস না...’

দেশ চালাবে কে - দুই দলের এই টাগ অফ ওয়ারের খেলায় বলি হয়ে দেশটা দুইভাগ হচ্ছেনা, পিস পিস হয়ে যাচ্ছে।

হাজার বছর আগের পতিতা গুলোও অনেক ভাল ছিল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×