ছন্ন-ছড়া
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
চুল ছিরেছি
দুল পরেছি
কুল পেয়েছি
চালে,
রাত হয়েছে
বাত রয়েছে
কাত হয়েছে
পালে ।
কাল দুপুরে
সুর নুপুরে
জল পুকুরে
টলে,
হার ইশারা
দ্যায় কি সারা
কি তাহারা
বলে ?
পাখ পাখালি
তোর রাখালি
চোখ বাঁকালি
ক্যানো ?
আর পারিনা
ধার ধারিনা
ঠিক কারিনা
য্যানো ! (হুহ !)
২
জাল বুনে
ঘর কুনে
রাগ শুনে
দাগ গুনে ।
ভাঙ্গা মন
দুঃখ ক্ষন
আশা কোন ?
অ-ন-শ-ন !
চল যাই
তরী বাই
দেরি নাই
বাধা পাই ।
হারবোনা
পারবোনা
ছারবোনা
ঘর-কোনা !
৩
একটি পরী
দেয়াল ঘড়ি
আহা মরি !
কি যে করি !
নগ্ন পায়ে
মগ্ন হয়ে
সফেদ গায়ে
চলছে বাঁয়ে
কিসের তরে
তাহার পরে
তাকিয়ে মরে
হৃদয় ঝরে
মাথায় চুলে
হাওয়ায় দুলে
দুহাত বুলে
(য্যানো)নদীর কুলে !
চলন যেথা
নিরব সেথা
স্বরব কে তা ?
পরীর গায়ে
রোদের নায়ে
ডুববে হায়এ
ভুবন একা
পরীর দেখা
পেয়েই শেখা
আলোর রেখা ।
৪
পাহার আছে
আহার আছে
কাহার পাছে
(ক্যানো) বাহার লাছে ?
সোনার বালা
মনার জ্বালা
কণার মালা
দিনার আলা
(তবু) হৃদয় কালা !
আশার আলো
বাসার ভালো
নাহার জ্বালো
(সেকী!) পাহার পালো ?
(নাহ!) শুন্যে যাবো
উন্যে যাবো
নাইবা পাবো
নিখোজ রবো !
(বলো) ক্যানো অ্যামন
য্যামন ত্যামন ?
(হুহ!) কী হয়েছে
কী রয়েছে
কী বয়েছে (তোমার)?
আমি যদি
একাই নদী
(তুমি) বাধা ক্যানো ?
আলো আনো
দেখবে জানো!
শুন্য কত বড় !
(তুমি) শুধুই কেঁদে মরো !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮
তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।
তুমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন