তোমায় দেখেছিলাম পড়ন্ত কোন বিকেলে
তুমি তাকিয়ে ছিলে ঐ দিগন্তে
সূর্যাস্ত দেখবে বলে
তখন ছিলে শুধুই যে
এ মনের আড়ালে
এঁকে দিয়েছিলে সে কোন আলো
আপনমনে আপন কোন খেয়ালে
শেষ বিকেলের আলো জ্বেলে
তুমি হয়ে আছো তাই কত না আপন
রেখেছি তোমায় এ হৃদয়ে করে
যে যতন
খুঁজি ফিরি তাই তোমায় শুধু সেই বিকেল বেলায়
কবে দিবে দেখা হয়ে সেই আলো এ মনের পাড়ায়
সে কথা কাটে না মোর প্রহর কাটে না বেলা
আলো আঁধারিতে তোমারি কল্পনার ছবি করে শুধু খেলা
তোমাতে বিভোর সবি যে আমার
তোমায় নিয়ে করে মনের ফেরী শুধু কল্পনার পাড়াপাড়
সেই কল্পনার তুমি হবে কবে বাস্তব তুমি?
সেই অপেক্ষায় গুনি ক্ষন এই একাকি আমি!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



