somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শেষ বিকেলের আলোয় দেখেছিলাম তোমার সেই রূপ,আজও মনে পড়ে চোখে ভাসে তোমায় বড় বেশি খুব

আমার পরিসংখ্যান

তারিক১৪২২
quote icon
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

*****স্মৃতিকাতরতা……………

লিখেছেন তারিক১৪২২, ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

……সেদিন পথ চলতে গিয়ে
দেখা হল সেই পুরনো গল্পের সাথে
মনে পড়ে গেলো সেই সব স্মৃতি
আনমনে হলাম স্মৃতিকাতর
মনে হল ফিরে যাই,ফিরে যাই সেই দিনগুলিতে
ফিরে যাই সেই ভাবনাহীন সময়ের সাথে
কতশত রং মাখানো ছবির মত
যা আছে এখনো মনের ফ্রেমে বাধানো
নিতাম গাঢ় সবুজের মত যেনো বুক ভরা শ্বাস
তাজা সবুজ কচি গাছগুলো যেনো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৭৯ বার পঠিত     ০ like!

******তুমি আসবে বলে…………………

লিখেছেন তারিক১৪২২, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

তুমি আসবে বলে
কত ক্যানভাসে আঁকি তোমার ছবি
কত কবিতা লেখে যে আজ মনের কবি
হৃদয়ের মনিকোঠায় তাই আশার দিপ যে জ্বলে

তুমি ভালবাসবে বলে
কত কল্পনায় তোমায় ভাবি
কত স্বপনে করি কত যে দাবি
তোমার ঐ রুপের মায়া দেখি সাগর নদী জলে

তুমি কাছে ডাকবে বলে
এ দেহমন প্রান আজ তোমাতে সবি
ওরা বলে নিগূঢ় আলিংগনে কবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     ১ like!

প্রকৃতি কিংবা আমার অস্তিত্ব

লিখেছেন তারিক১৪২২, ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৪

সেদিন চেয়ে দেখি আকাশের ঐ দিগন্তে
এক বিকেলবেলার গোধূলির আলোতে
ঢাকা সবকিছু যেনো কল্পলোকের ছায়াতে
অবলিলায় ইচ্ছে হয় যে কারো হারাতে

কিন্তু আমি হারাইনি
আমি হেটে গেছি ধীর পায়ে
প্রান ভরে দেখেছি প্রকৃতিকে
খেজুর গাছের ছায়াতে
কিংবা ডুবন্ত সূর্যের
আবছা আলোর মায়াতে
ইটের ভাটার পোড়া ইটের মত
আমি যেনো খুঁজে পাই নিজেকে
কাঁদামাটির নরম আমার আমিত্ব
লড়ে চলেছি নিয়ে নিজের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ০ like!

আচানক লাল যখন ভালোবাসা!!!

লিখেছেন তারিক১৪২২, ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

টিএসসি জনতা ব্যাংকের
সামনে৷আবিরের জন্য একঘন্টা হল
ঠায়
দাড়িয়ে সিথি ৷মনে মনে দুনিয়ার
সব
গালি দিচ্ছে বান্দরটাকে৷ আবির
আসছে এখানে এমবিএ এডমিশনের ফরম
জমা দিতে ৷ওকে বললো পনেরো মিনিটেই
ফিরতেছে৷কিন্তু এতক্ষনেও
না ফেরায়
এত গালি খাচ্ছে বেচারা আবির
৷যদিও
হন্তদন্ত হয়ে এখন আসার
পথে ও৷না শুনলেও
বুঝতে পারছে যে ওর
চৌদ্দগুষ্টি উদ্ধার
করছে দাড়িয়ে দাড়িয়ে সিথি৷
আবির
আর সিথি সেই স্কুলের বন্ধু৷অনেক
ভাল
বন্ধু দুজন৷আবির গ্রাজুয়েশন শেষ
করে এমবিএ করার জন্য
চেষ্টা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     ০ like!

প্রিয়ন্তী

লিখেছেন তারিক১৪২২, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩

প্রিয়ন্তী

কেমন করে থাকো দূরে এতটা ক্ষন

কেমন করে রাখলে পাষান তোমার ঐ মন

কেমন করে রাখলে সরিয়ে তুমি নিজেকে

কেমন করে ভুলে আছো তুমি এই আমাকে

জানো ?আজো রাত জাগি, তারা গুনি নীল আকাশের

শুধু তুমি নেই আর তাই স্বপ্ন বুনি না ভবিষ্যতের ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২০ বার পঠিত     ০ like!

বৃষ্টি ও আমি

লিখেছেন তারিক১৪২২, ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩

বৃষ্টিকে বলেছিলাম

কেনো তুমি হলে শ্রাবনধারা

ঝরে যাও অবিরত যেনো কান্না কারো হৃদয়হারা৷

বৃষ্টি বলেছিলো আমি কারো কাছে কান্না

আর কারো কাছে অশ্রু আনন্দের

তবু আমি ঝরে যাই আমার মত

আবেগ ঝরাই নীল আকাশের ৷ ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ০ like!

তেইশ বছর বয়স

লিখেছেন তারিক১৪২২, ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:০২

তেইশ বছর বয়স... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     ০ like!

তুমি মোর দখিনের খোলা বারিন্দা

লিখেছেন তারিক১৪২২, ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫৯

কবিতা পড়ার প্রহর বারবার

আসে ফিরে

তবু তোমার দেখা পাইনি

আমার হৃদয় নীড়ে

তোমায় নিয়ে ভাবনা

ভেবে যাই প্রতি মাঝরাতে

শুধু কথা বলি কল্পনায় তোমার সাথে ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     ০ like!

একাডেমি লাইফে নীলগিরি ভ্রমন অত:পর…………খাইলাম ধরা!!!

লিখেছেন তারিক১৪২২, ০৫ ই মে, ২০১৪ রাত ১১:০৬

নীলগিরি৷মানে নীল যে গিরি বা পাহাড়৷ হ্যা, শীতের হালকা কুয়াশা মেশানো এই সকালে নীলগিরি নীলাভ এক সৌন্দর্য্যে পূর্ণ হয়ে আছে যেনো ৷ সমুদ্রপৃষ্ট থেকে কয়েক হাজার ফুট উপরে যে আছি তা আশেপাশের ছোট ছোট আবছা সবুজ পাহাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে৷ চান্দের গাড়ি নিয়ে নীলগিরিতে আমরা পৌছলাম সাড়ে দশটার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     ০ like!

তোমায় নিয়ে লেখা এক অলস কবিতা

লিখেছেন তারিক১৪২২, ০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৩

তোমায় দেখেছিলাম পড়ন্ত কোন বিকেলে

তুমি তাকিয়ে ছিলে ঐ দিগন্তে

সূর্যাস্ত দেখবে বলে

তখন ছিলে শুধুই যে

এ মনের আড়ালে

এঁকে দিয়েছিলে সে কোন আলো

আপনমনে আপন কোন খেয়ালে ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০০৩ বার পঠিত     ০ like!

শালবনে কুপ্রস্তাবময় !! একটি দিন

লিখেছেন তারিক১৪২২, ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

গত সোমবার গেলাম জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুরে একাডেমির গ্রাজুয়েশনের মার্কশিট উঠাতে৷ সকালে যখন গেলাম বললো লাঞ্চের পরে দিবে৷ কি আর করা এতক্ষন সময়, কি করবো,চলে গেলাম ভাওয়াল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক গাজীপুর৷ শহরের কোলাহল থেকে খানিক দূরে সবুজ শালবনে যেনো শহুরেদের একটু গভীর দীর্ঘনিশ্বাসের স্থান৷ সাথে বন্ধু তানভিরকে নিয়ে হাটতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৯৮ বার পঠিত     ০ like!

আমার একাডেমি লাইফের ভ্রমনকাহিনী-২

লিখেছেন তারিক১৪২২, ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

পরদিন খুব সকালে উঠলাম৷ কারন নীলগিরি যাওয়ার প্লান আজ৷নীলগিরি শুনেছি বান্দরবান শহর থেকে প্রায় পঞ্চাশ কিলো দুরে আর যেতে হয় নাকি সাধারনত চান্দের গাড়ি চড়ে৷ পকেটে টাকাও বেশি নাই আর আজই ফিরতে হবে চিটাগাং এ৷ অবশ্য এ সবকিছু মাথায় রাখলে নীলগিরি যাওয়া হবে না৷ আর নীলগিরি যাওয়া না হলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     ০ like!

এক বৃষ্টি সন্ধ্যা

লিখেছেন তারিক১৪২২, ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

অনেকদিন পৱ বাসায় আসলাম ছুটিতে এবাৱ৷প্রায় সাড়ে চার

মাস৷ সকালে ৱকেট মানে স্টীমাৱে ল্যান্ড

করলাম সেই চিরচেনা শহরে৷নিজের শহরটা অনেকদিন পর দেখছি৷ চারিদিকে কত পরিবর্তনের ছোয়া৷ সাৱাদিন এলোপাতাড়ি ঘুম চললো৷সন্ধ্যায়

সাইকেলটা নিয়েই বেড়িয়ে পরলাম শহৱ

ভ্রমনে৷ দিলখুশ

মেজাজে ৱাস্তা দিয়ে একেবেকে সাইকেল

চালিয়ে যাচ্ছি যদিও ৱাস্তা সোজাই আছে কিন্তু ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৭৬ বার পঠিত     ০ like!

আমার একাডেমি লাইফের ভ্রমনকাহিনী-১

লিখেছেন তারিক১৪২২, ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

তখন একাডেমিতে সেকেন্ড ইয়ারের ক্যাডেট ৷ আমাদের উপরে একটা সিনিয়র ব্যাচ আর নিচে একটা জুনিয়র ব্যাচ৷সিনিয়রদের হাতে একাডেমির সর্বময় ক্ষমতা ৷তারা যেকোন ইনডিসিপ্লিন ধরতে সদা ব্যাস্ত তবে আমরা কজন সিনিয়রদের ফাঁকি দিয়ে বিকেলে প্রায়ই বেড়িয়ে পড়তাম কাছে গ্রামের পথে তবে ফিরতে হবে সন্ধ্যার আগে এটা মাথায় রেখে৷ শুক্র,শনি অফডে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     ০ like!

আমার মেরিনার বন্ধু ও তার প্রেমপ্রস্তাব

লিখেছেন তারিক১৪২২, ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

--কিরে শাওন,কই গেছিলি তুই??

তোৱে পাইলাম না বাসায় তখন৷

-গেছিলাম একজায়গায়৷ তাৱ আগে বল তুই

থাকবি কয়দিন?

-আছি দিন দশেক৷ মামু এইবাৱ কিছু

একটা করতেই হইবো কিন্তু৷ ডু অৱ ডাই৷এত

ভয় পাইলে কি প্রেম হয়৷ ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৩০৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ