কবিতা পড়ার প্রহর বারবার
আসে ফিরে
তবু তোমার দেখা পাইনি
আমার হৃদয় নীড়ে
তোমায় নিয়ে ভাবনা
ভেবে যাই প্রতি মাঝরাতে
শুধু কথা বলি কল্পনায় তোমার সাথে
আর তোমার মেহেদী রাংগা হাত রেখে হাতে
কাটে নির্ঘুম প্রহর আমার নিঝুম এই রাতে
সময়ের ঘড়ি থেমে যায়
আমার এই ক্ষনে
যখন দাও ছুঁয়ে আমায় তুমি
পরশ বুলিয়ে এ মনে
তুমি মোর ঘরছাড়া
কোন শিল্পীর ক্ষনিকের কল্পনা
আর তাই সে এঁকে যায়
তোমায় নিয়ে কত আলপনা
তুমি যদি জানতে তোমায়
নিয়ে ভেবে যাই কত ভাবনা
জানো?বলছি তোমায়
যে তোমার কল্পনা ছেড়ে
আমি কোথাও যাবনা
আঁকবো তোমায় নিয়ে কত শত ছবি
আর ভাববো যা শুধু তোমায় নিয়ে সবি
লিখবো তোমায় নিয়ে কোন এক নিগূঢ় প্রেমের কবিতা
যা শুধু তোমায় নিয়ে লেখা আছো জুড়ে তুমি সবই তা
জানো কি?তুমি মোর কল্পনার রাজ্যে
একমাত্র বাসিন্দা
সেই রাজ্যের ছোট্ট এক বাড়ির ছোট্ট কোন ঘরের
তুমি মোর দখিনের খোলা বারিন্দা৷৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



