নীলগিরি৷মানে নীল যে গিরি বা পাহাড়৷ হ্যা, শীতের হালকা কুয়াশা মেশানো এই সকালে নীলগিরি নীলাভ এক সৌন্দর্য্যে পূর্ণ হয়ে আছে যেনো ৷ সমুদ্রপৃষ্ট থেকে কয়েক হাজার ফুট উপরে যে আছি তা আশেপাশের ছোট ছোট আবছা সবুজ পাহাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে৷ চান্দের গাড়ি নিয়ে নীলগিরিতে আমরা পৌছলাম সাড়ে দশটার পরে৷ সেনাবাহিনী এখানে নীলগিরি পর্যন্ত রাস্তার পাশাপাশি একটি সুন্দর রিসোর্টও গড়ে তুলেছে৷ পাহাড়ের উপর ছোট ছোট কটেজ,রেস্তোরাঁ আর একটু দূরে রয়েছে একটি হেলিপ্যাড৷ বর্ষাকালে এই নীলগিরির পাহাড়ের উপর দিয়ে নাকি মেঘ ছোঁয়া যায়৷ মেঘ নাকি তখন আশেপাশে কুয়াশার মত ভাসে৷ যাক সে কথা,এখন শীতকালের সৌন্দর্য্যও কম নয়৷ এখন অবশ্য মেঘের বদলে কুয়াশা রয়েছে৷ ছবি তুলতে লাগলাম আমরা নীলগিরির চূড়া বিভিন্ন পোজে,বিভিন্ন এংগেলে
দুঘন্টা পর বাস থেকে নেমে একটি সিএনজি নিয়ে চলে আসলাম একাডেমি ক্যাম্পাসের ভিতর ফিজিক্স ল্যাবের সামনে৷প্লান করলাম সিএনজিতে৷ মিশন সাইলেন্ট এন্ট্রি! !!! প্লান অনুযায়ী চারজন দুই গ্রুপে ভাগ হয়ে গেলাম৷ কারন চারজন একসাথে থাকলে কারো চোখে পড়ে যেতে পারি৷ কারো মানে ইমিডিয়েট সিনিয়র স্যার আরকি!ক্যাডেট ব্লকে থার্ড ইয়ার সর্বেসর্বা কিনা৷ এবার একদল প্যারেড গ্রাউন্ডের ও পাশ দিয়ে গিয়ে ক্যাডেট ব্লকের পিছন দিয়ে দেয়াল টপকে ঢুকবো আর আরেক দল এডমিনের সামনের রাস্তা দিয়ে গিয়ে ব্লকের পিছনে চলে যাবো৷ রাস্তা দিয়ে ওদের দুজনকে পিছনে চলে যেতে দেখে আমরা দুজন পরের ধাপে প্যারেড গ্রাউন্ড পেরিয়ে এডমিনের পিছনের দিকে চলে আসলাম৷ দুর থেকে ওদের দেয়াল টপকাতে দেখলাম কোন ঝামেলা ছাড়াই৷ আমার সাথে মাহমুদুলকে এবার আগে পাঠালাম৷ ও হাটছে আর শুকনো পাতার মচমচ শব্দে আমার বুকের ধুকপুকানি বাড়ছে৷ এখান থেকে সিনিয়র স্যারদের রুমের জানালা দিয়ে স্পষ্ট দেখা যায় বলেই এত ভয় তবে এদিকটায় অন্ধকার বলেই যা ভরসা৷ মাহমুদুল মচমচ শব্দে কোনমতে ব্লকের পিছনের দেয়ালের কাছে পৌঁছে গেলো৷ এবার আমার পালা ৷এডমিন ভবনের পিছন দিয়ে বেরিয়ে হাটা শুরু করলাম ৷ অর্ধেক পথ যখন পৌঁছলাম ঠিক তখন সিনিয়র ব্লকের টয়লেটে র লন দিয়ে কে যেনো উঁকি দিল আর আমার বুকটা ধক করে উঠলো৷ যেখানে ছিলাম বরফের মত জমে গেলাম৷ এদিকেই চেয়ে আছে দেখে উপরঅলার নাম নিলাম মনে মনে তবে একটু পর চলে যেতে হাফ ছেড়ে বাঁচলাম৷ সতর্কভাবে হেটে এবার দেয়ালের কাছে পৌছলাম৷ যাক এ যাত্রায় বাঁচা গেলো৷ পেপার রুমে সিভিল ড্রেস চেঞ্জ করে নিজের ডর্ম ২২৩ এ ফিরলাম৷ পাইপ ডাউন মানে ঘুমের সময় হয়ে গেছে ৷ ঘুমের প্রস্তুতি নিয়ে যেই বেডের কাছে গেলাম তখনি কানে আসলো বান্দরবান পার্টি !!!!ফল ইন!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



