সেদিন চেয়ে দেখি আকাশের ঐ দিগন্তে
এক বিকেলবেলার গোধূলির আলোতে
ঢাকা সবকিছু যেনো কল্পলোকের ছায়াতে
অবলিলায় ইচ্ছে হয় যে কারো হারাতে
কিন্তু আমি হারাইনি
আমি হেটে গেছি ধীর পায়ে
প্রান ভরে দেখেছি প্রকৃতিকে
খেজুর গাছের ছায়াতে
কিংবা ডুবন্ত সূর্যের
আবছা আলোর মায়াতে
ইটের ভাটার পোড়া ইটের মত
আমি যেনো খুঁজে পাই নিজেকে
কাঁদামাটির নরম আমার আমিত্ব
লড়ে চলেছি নিয়ে নিজের অস্তিত্ব
দেখে সবাই কঠিন লালচে আমাকে
কিন্তু ওরা কি জানে?ওরা কি ভাবে?
আজ হয়েছি বিলীন,পুড়েছি আমি,
আছি হয়ে এখনো কাদামাটির দলাটিই যে
জানে হয়তো কেউ
কিংবা জেনেও না
জানার চেষ্টা
ক্ষীন আলোতে তবু আমি পা বাড়াই
সাথে নিয়ে আমার সত্ত্বা ৷৷
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



