……সেদিন পথ চলতে গিয়ে
দেখা হল সেই পুরনো গল্পের সাথে
মনে পড়ে গেলো সেই সব স্মৃতি
আনমনে হলাম স্মৃতিকাতর
মনে হল ফিরে যাই,ফিরে যাই সেই দিনগুলিতে
ফিরে যাই সেই ভাবনাহীন সময়ের সাথে
কতশত রং মাখানো ছবির মত
যা আছে এখনো মনের ফ্রেমে বাধানো
নিতাম গাঢ় সবুজের মত যেনো বুক ভরা শ্বাস
তাজা সবুজ কচি গাছগুলো যেনো ছিল অক্সিজেনের আঁধার
ভাবি যদি এখনো সেই বিশুদ্ধ অক্সিজেনই নেয়া যেতো
নেয়া যেতো সেই সবুজ কৈশোরের উচ্ছলতার পরশ
নেয়া যেতো ছুটি যখন তখন কিংবা কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা স্বাধীনতা
নেয়া যেতো তেপান্তরের মাঠে কিংবা ঘুমঘুমির মাঠে ছুটে যাবার আনন্দ
কিন্তু, না
তা হয়তো সম্ভব নয় আর,কারন সেগুলো যে আছে আজ পড়ে স্মৃতির পাতায়
ধুলো জমা স্মৃতি হয়ে আজ যে তার সব দুরন্তপনা হারায়
ঠিক যেমনটি বইয়ের মত, গল্প যেখানে বাধানো হয়ে গেছে,
কিন্তু সংশোধন বা পরিমার্জন কি তবু কি সম্ভব?
না, এ বইতে নয়, হতে পারে তা হয়তো নতুন কোন বইতে
নতুন কোন সংস্করনে
নতুন কোন স্মৃতিচারনে………………
©তারিক ইসলাম
18/05/15
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



