অর্থহীন স্বগতোক্তি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিনই ভাবি কিছু লিখবো। মাথার মধ্যে কথার মালা গাঁথতে থাকি। কিন্তু লেখা আর হয় না। কিছুক্ষণ ভাবনার পর কোন একটা কারণে ভাবনার সুতোটা ছিড়ে যায়। তখন আর ভাবনাগুলোকে লেখায় নিতে ইচ্ছে করে না। আবার অনেক সময় মাথা গিজগিজ করে বিভিন্ন রকম লেখার ভাবনায়। তখন হয়তো বাসের রড ধরে ঝুলছি অথবা বাথরুমের জরুরি কাজ করছি। এরপর যখন ফুসরত মেলে তখন ভাবনাগুলোকে আর খুঁজে পাই না। মনে হয় তারা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অন্য কারো মাথায় বাসা ঢুকে গেছে।
এই এখনি ভাবনার সুতোটা প্রায় ছিড়ে যাচ্ছিল। রান্নঘরে ঘট-ঘট আওয়াজ করছে কাজের মেয়েটা আর উচ্চ ভলিউমে টিভিতে চলছে ক্রাইম পেট্রল। কী করবো?
মাথা নিচু করে ভাবলাম কিছুক্ষণ কী লেখা যায় তা নিয়ে। কোন কিনারা করতে পারলাম না।
খণ্ড খণ্ড সব ভাবনা। বাংলাদেশের মানুষের সহনশীলতা কী কমে যাচ্ছে? নাকি তারা অতিমাত্রায় স্বার্থপর? কেমন যেন একটা ইনট্রোভার্ট জাতিতে পরিণত হচ্ছি। অনেক বেশি বৈষয়িক। সবাই কেমন দ্রুত কোটিপতি হতে চায়।
কোথায় যাচ্ছি আমরা?
আবার ভাবনার ছেদ!! ফিল্টারের পানি পড়ে যাচ্ছে। এখন এই রাতে বসতে হবে ফিল্টার নিয়ে। নাহলে কালকে পানি খাওয়া বন্ধ।
টিভিতে গান হচ্ছে
এই রাত তোমার আমার..........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন