ধ্রুব তারা তোমার জন্য
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার জন্য
জল এঁকেছে নদীর বুকে,
শান্ত বিলে শাপলা ফোঁটা
শৈশব আমার এক বিকেলে
বলল ডেকে
তোমার জন্য প্রেম এঁকেছে ।
তোমার জন্য বাল্য ক্রীড়ার
মগ্ন বিকেল যুবক এখন
লুকোচুরির সময় গুলো
এখন তোমার সখ্যতা চায়
যখন তখন ।
বেঁকে বসে
ইচ্ছে গুলি ইচ্ছেঘুরি
নাটাই বিহীন উড়বে বলে
মাঠ ছেড়েছে ।
কুড়িয়ে পাওয়া হাঁসের ডিমে
তোমায় জন্য নথ কিনেছে
শৈশব আমার
বলল হেঁসে
সেইত কবেই রঙের মেলার
মুড়কি মুড়ি পাপর ভাজা
বায়স্কোপের নেই প্রয়োজন
শুধু তোমার সখ্যতা চায়
যখন তখন ।
তোমার জন্য নিঝুম রাতের
কান্না পাওয়া একলা কিশোর
পুরুষ হবে বলেই তো সে
চোখ শুকিয়ে বুকের ভিতর
গড়ল নদী
তোমার জন্য কিশোর মুখে
কাঠিন্যতার এ প্রহসন
বুঝলে মেয়ে
শুধু তোমার সখ্যতা চায়
যখন তখন ।
তোমায় নিয়ে নির্ঘুম রাত
কাব্য করা সেই ছেলেটা
কাব্য ছেড়ে কবে থেকেই
তোমার নামে লিখছে চিঠি
একাগ্রতায়
মস্ত আকাশ তোমার নামে
সঁপে দিয়ে রাখবে না সে
অন্য তারা জ্যোৎস্না টুকুও
থাকবে শুধু তোমার আলো
যেমন করে ধ্রুব তারা
সুপ্রভাতের আলিঙ্গনে
বুঝলে মেয়ে
তোমার জন্য সেই ছেলেটার
সমস্তটা বিলীন এখন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন
অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন