ইচ্ছেটা খুব...
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছেটা খুব দারুণ ভাবে চাচ্ছে তোমায়
কেমন করে বলি বল
ইচ্ছেটা খুব খামখেয়ালি বায়না ধরা
দুষ্টু কিশোর
কপোল ছোঁয়া হাওয়ায় ওড়া
তোমার যেমন অবাধ্য চুল
ইচ্ছেটা খুব অসময়ে যখন তখন
প্রণয়ী ফুল।
ইচ্ছেটা খুব হঠাত করে চিমটি কাটি
তোমার কানে
চমকে গিয়ে বলবে তুমি
আহ! দুষ্টুমি নয় ভাল্লাগে না
এসবের হয় না মানে,
ইচ্ছেটা খুব কপট রাগে
গাল ফুলানো তোমার গালে
টুসকি কেটে রাগ ভাঙাব
ইচ্ছেটা খুব খুনসুটিতে
তোমার মাঝে হারিয়ে যাব
ইচ্ছেটা খুব মিথ্যে উকুন আনার ছলে
তোমার চুলে কাটব বিলি
ইচ্ছেটা খুব ইচ্ছে হলেই
তোমার সাথে একটু মিলি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন