”ট্রাফিক সিগন্যালে প্রজাপতি”
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
”ট্রাফিক সিগন্যালে প্রজাপতি 
ট্রাফিক সিগনালে প্রজাপতির কবি তরুন ইউসুফ এসময়ের কবি। সময় যেমন এই কালপর্বের হিসেবে তেমনি কাল-স্বরের নিকেশেও। তার কবিতা সরল বলেই গভীর আর গভীর বলেই সরল। সৌন্দর্যশাসন তরুনের কবিতাকে শ্রী দেয় কিন্তু শৌর্য হ্রাস করেনা। কারণ এই কবি ক্ষুধিত বাস্তবে বসে লাভ করেছেন এমন পাষাণ অভিজ্ঞান যে 'ভাতের চেয়ে বড় কবিতা পৃথিবীতে নেই।' দিনযাপনের গ্লানি নিয়ে রাতও তার কাছে নিদ্রার রূপকথা নিয়ে উপস্থিত হয়না বরং শিয়রের পাশে দাঁড়িয়ে থাকে শোক। তখন আমাদের কবি তরুন ইউসুফ তার সমূহ কবিতা-প্রকরণ ও প্রবণতা নিয়ে এক অনিবার্য গন্তব্যের দিকে ধাবিত হয় যেখানে কবিতার কথারা সকল তাৎপর্য হারিয়েছে, চুপকথার দাপটে গেছে চরাচর ছেয়ে। তরুন ইউসুফ কবিতা লিখতে বসে ভাষা-শুঁচিবাইয়ের দাসত্ব করেনা তাই সে ভাষিক মানদণ্ডের বিধিবদ্ধ পরগনা ছেড়ে অবলীলায় বলতে পারে তার 'আলসি লাগা'র কথা। বিষয় তার কাছে আলাদা ভাবনার বলয় না কারণ তার প্রতিটি কবিতাতেই সে বিষয়ের ব্যাপ্তি বাড়িয়ে চলে। ট্রাফিক সিগনাল, আর কতকাল তুমি আটকে রাখবে কবির প্রিয় প্রজাপতি? কবি তরুন ইউসুফের কবিতায় তুমিও তবে চাক্ষুষ করবে অনুপম মৃত্যুর নন্দন। ততক্ষণে মৃত এই মহল্লার চতুর্দিকে কবির সঙ্গে সমস্বরে ধ্বনিত হবে একটাই কথা 'বেঁচে থাকাই দারুণ কবিতা।
পিয়াস মজিদ অক্টোবর ১৬, ২০২০
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন