somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অন্ধকার পৃথিবীঃ একটি ব্যর্থ প্রলাপ (অনুবাদ)

১৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব একটা পৃথিবী আছে আমার যেখানে আমি দেখি ... শুনি ... অনুভব করি ... ঘ্রাণ নিই ... আর উপলব্ধি করি। এ ঘরই আমার দীপ্তিময় রৌদ্র, শীতল রক্তাভ আকাশ ... আমার নিঃশ্বাস ... আমার আমি ... আমার সব। এখানেই চিরস্থায়ী বন্দী আমার অস্তিত্ব ... প্রোথিত ... অনুগৃহীত ... অশান্ত অনুরক্ত।

এখান থেকে কখনো কখনো বাইরের পৃথিবীটাকে দেখি আমি; এটা বিশৃঙ্খল, বিকৃত। দিশেহারা হয়ে পড়ি। জানিনা কেন প্রায়শই হারিয়ে যাই শূন্যতায়। হয়তোবা শূন্যতায় কিছু হাতড়ে খুঁজে মরি!

আমার বিবেক পরিণত, অথবা হতে পারে অপরিণত। আমি কি এর পরিবর্তন করেছি? নাকি কোনো পরাশ্রয়ী জীব আমার মস্তিষ্কের সুস্থ কোষগুলো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে? আমি কি আমার সত্তা বিক্রি করেছিলাম যেমনটা করেছিলেন ডঃ ফস্টাস? না এটা মনের স্বাভাবিক দখল?

তারা আমাদের বলে, আমরা দরিদ্র। এবং আমরাও নির্লিপ্ত প্রত্যুত্তর দেই। আমরা বলি, তোমরা ধনী। তারা হাসে। আমরাও হাসি; অনেকটা না বুঝেই। আবার কখনো কখনো আমরা হাসি না, পাছে এটা ব্যাঙ্গাত্মক না হয়ে পড়ে! কেন বিষয়টা সবসময় ‘আমাদের’ এবং ‘তোমাদের’? তবে কি এটাই চিরন্তন বিধি? পৃথিবীটাকে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় ভাগে বিচ্ছিন্ন করলই বা কে? তবে কি আমাদের কাল্পনিক চতুর্থ একটা পৃথিবী প্রয়োজন? এটা কি সত্যিই আছে? এসবের একটিও কি বাস্তবে বিদ্যমান? চারদিকে এত বিভাজন সৃষ্টির প্রয়োজনই বা কতটুকু? এধরনের আরোপিত প্রাধান্যপরম্পরা থেকে কারা সুবিধাপ্রাপ্ত হয়? ক্রমাধিকারতন্ত্র না বৈষম্য – কি বলা যায় একে? কে কাকে প্রশ্ন করবে? উত্তর দেবে কে? আদৌ কি কোনো উত্তর আছে? কে জানে! দারিদ্রকে সংজ্ঞায়িত করবে কে? এটা কি শুধুই অর্থ-বিত্তের বিষয়? দূষিত সত্তার সাথে অর্থের সম্পর্ক কি? কে আছে যে বিবেকের সীমাবদ্ধতা পরিমাপ করবে? তাছাড়া ‘বিকৃত বিবেক’ বলতেই বা কি বোঝায়? আমাদের কি একটি আদর্শ মাত্রা প্রয়োজন? কে নির্ধারণ করবে, কি নির্ধারণ করবে? বস্তুগত ধন-সম্পদহীন একজন সৎ মানুষকে কি ধনী বলা যেতে পারে, অন্ততপক্ষে আংশিক ধনী?

যত দুষ্ট, যত অশুভ সব ল্যাটিন আমেরিকা, এশিয়া, ও আফ্রিকায়। খারাপ এখানেও আছে, ওখানেও আছে। খারাপ সর্বত্র। কেন সব অশুভ কৃতকর্মের জন্যে শুধু আমাদের দিকেই আঙ্গুল উত্থিত হবে? বিশুদ্ধ সত্তা সব কি পৃথিবীর ওপাশটাতেই? কিছু জাতি কি সৃষ্টিগতভাবেই মন্দ না, অন্ততপক্ষে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে? কিভাবে এত সহজে তারা ‘অতীত’ হয়ে যায়? কিসে তাদেরকে মন্দ থেকে নিষ্কলুষে পরিণত করেছে, আমাকে তা জানতেই হবে। ভাল-মন্দের আদর্শ মাত্রা কে নির্ধারণ করবে? নিজেকে কখনো জিজ্ঞাসা করেছি? না করিনি? কাকে দোষারোপ করব?

বহিঃস্থ হুমকি, জাতীয় নিরাপত্তা, অনধিকারপ্রবেশ, অন্যায় আক্রমণ, দখলদারিত্ব – কি বলা যায় এগুলোকে? কে সংজ্ঞায়িত করবে? কে-ই বা সিদ্ধান্ত নেবে? কে আছে সততা প্রতিপাদনকারী? আমি কি মেনে নিয়েছি? না।

কার কাছে এসব বলব? সব সময় শধু অন্যের মুখাপেক্ষী হয়েই থাকবো? কেন আমি অন্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারি না, প্রতিবাদ করতে পারি না? করেছিলাম!?! কতবার? পর্যাপ্ত ছিলো তো?

কেন আমি আমার ক্ষুদ্র পৃথিবীটাতেই সীমাবদ্ধ থাকব? কেন এই কল্পমূর্তির অন্ধকার পৃথিবী? এটাই কি আমার সেই নিজস্ব ছায়া যা আমাকে অনাদিকাল তাড়িয়ে মারছে? না আমি অন্যের ছায়াই পদদলিত করছি? অবশ্য তা করেই বা আমি কি করব?

কে নিয়ন্ত্রণ করছে আমার চিন্তাশক্তি? কে গঠন করছে আমার বাস্তবতা? তবে কি আমি তথ্য ভক্ষণ করি? না আমাকে গলাঃধকরণ করানো হয়? অন্যান্য পরিবেশনগুলোর প্রতিও কি উৎসুক হই আমি? কেন নয়? কি হজম করব আমি? নিজেকে কি কখনো মন্দ বলব? একাধিক বাছাই এর অবকাশ আছে কি? কার কাছ থেকে কিনছি আমি এসব?

কখনো কি জানতে চেয়েছি? আমি বিস্মিত, হতবাক . . .


ভাষান্তরঃ তাশফিক মাহমুদ //


মূল লেখকঃ হিল্লোল সোবহান




To read the original article go through this given link . . .


P-dungeon - A Useless Soliloquy
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×