somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে, একটি বুলেট = একটি জীবন? - ১৩/০৩/১১

১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানী ও তার অপরিণত সব স্বপ্নঃ
প্রতিটা মানুষ স্বপ্ন নিয়ে জন্মায়, ফেলানীও তার ব্যাতিক্রম ছিল না। ফেলানীর কথা বলছিলাম, কিশোরী ফেলানী; মনে আছে তো? জীবিকার জন্যে, পেটের দায়ে যে তার বাবার সাথে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিল কাজের খোঁজে। সময়টা ছিল এ বছরের (২০১১) জানুয়ারির ৭ তারিখ যখন তার বাবা তাকে সাথে করে কুড়িগ্রামের কাঁটাতারের সীমান্ত পার হয়ে দেশে ফিরে আসছিল। এবারের ফিরে আসার একটা বিশেষ উপলক্ষ ছিল। এইতো, আর মাত্র একটা দিন; পরদিনই পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে চলে যাবার কথা ছিল তার। অন্য সব মানুষের মতোই সহজ-সরল কিছু স্বপ্ন বৃত্ত হয়ে ঘিরে রেখেছিল তাকে। কিন্তু হঠাৎই কাঁটাতারের বেঁড়ায় আটকা পড়ে সে, সাথে যেন তার জীবনটাও! ভয়ে চিৎকার শুরু করে দেয় ফেলানী, আর কোথা থেকে রাক্ষসের একটা বুলেট এসে তার সব চিৎকার থামিয়ে দেয়। ১৫ বার, সূর্যকে মাত্র ১৫ বার প্রদক্ষিণ করা হয় আনাড়ি ফেলানীর, যখন তাকে হত্যা করা হল[১]। পাখির মত করে তার শরীরেও তপ্ত সীসা ঢুকিয়ে দেয়া হয়েছে পাশবিক উল্লাসে। পাষণ্ডেরা কি জানে, ফেলানীর সাথে সাথে তারা তার স্বপ্নগুলোকেও গলা টিপে হত্যা করল?

বিএসএফ-এর ‘সাহস’ না ‘দুঃসাহস’?
যে পাষণ্ডদের কথা বলছিলাম তারা আর কেউ নয়, প্রতিবেশী দেশ ভারতের ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’ (বিএসএফ)। যেখানে যুদ্ধকালীন সময়ে বেসামরিক নাগরিকদের উপর হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে, সেখানে সীমান্তে প্রতিনিয়ত নিরস্ত্র বেসামরিক বাঙ্গালিকে হত্যা করে বিএসএফ পার পেয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে বলা হয়েছে, শধুমাত্র গত বছরেই (২০১০) সীমান্তে বিএসএফ ৭৪ জন নাগরিককে হত্যা করেছে[২]। ‘ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস’ নামের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এডভোকেট তাজুল ইসলাম জানান, গত ১০ বছরে সীমান্তে প্রায় ১ হাজার বাঙ্গালিকে হত্যা করেছে বিএসএফ[৩]। শুধু তাই নয়, এইতো মাত্র অল্প কিছুদিন আগেই তারা বাংলাদেশ মৌলভীবাজার সীমান্তে অনুপ্রবেশ করে ৩ জন বাংলাদেশিকে বেদম প্রহার করে এবং তাদের টাকা ছিনিয় নেয়[৪]। ২০০৯ সালে সাতক্ষীরা সীমান্তে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে কিছু বি.এস.এফ। তাদের এ সকল কর্মকাণ্ড প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ)’র অধিনায়ক আবু বকর বলেন, ‘কেউ আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োগের জন্য আইন রয়েছে। কিন্তু নির্যাতন কিংবা হত্যার কোনো বিধান নেই। অথচ বিএসএফ তাই করে চলেছে বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে[৫]।’ এত সব ঘটনার পর প্রায়সময়ই বিএসএফ ও বিজিবি এর মধ্যে পতাকা বৈঠক হয়, বিএসএফ বলে ‘দুঃখিত’। আর আমরা কবি হেলাল হাফিজের কণ্ঠস্বর ধারণ করে বলি;
“ওরা যাক, ওরা তো যাবেই
ওদের আর দুঃখ কতটুকু? ওরা কি মানুষ?”

ঘটনার পেছনের ঘটনাঃ
আমরা শহুরে কোলাহলে মিশে থাকা ব্যস্ত জনগণ আমাদের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষগুলোর কথা খুব অল্পই জানি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবন সংগ্রামী মানুষগুলো দু’মুঠো অন্নের আশায় দালালদের সাহায্যে পাড়ি জমায় সীমানার ওপাশে। আবার দেশে ফিরে আসার সময় এই দালালদেরই সাহায্য নিতে হয়। কিছু ব্যাবসায়ী অভাবী মানুষগুলোর দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের অবৈধ পণ্যের চোরাচালান করে থাকে। সেখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও দু’টো পয়সা উপার্জনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে সীমান্ত পারাপার হয়ে থাকে। প্রতারকদের খপ্পরে পরে কত-শত নারীরা তাদের স্বাপ্ন বিক্রি করতে বাধ্য হয়! উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীও বিষয়টি নিয়ে জ্ঞাত, উপরি-উপার্জনের আসায় তারা দেখেও সেটা না দেখার ভান করে। দেনা-পাওনা নিয়ে কোনো প্রকার ভজকট হলেই গুলি ছোঁড়ার ঘটনা ঘটে অথবা অত্যাচার-নির্যাতন শুরু করে থাকে – যার নির্মম স্বীকার হয় শুধুমাত্র শ্রমজীবী ‘ফেলানী’, বর্গাচাষি ‘শাহজাহান’এরা।

অবাক পৃথিবী, নির্বাক সরকারঃ
পৃথিবীর অনেক জায়গায়ই প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৈরি অবস্থা বিরাজ করছে, ভারত-পাকিস্তান, চীন-ভারত, বাংলাদেশ-মায়ানমার, ইসরাইল-ফিলিস্তিন; কিন্তু সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এই বাংলাদেশ-ভারত সীমান্তেই! ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বিএসএফ এর গুলিতে মারা যায় ৩১৫ জন বেসামরিক বাংলাদেশি নাগরিক[৬]। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যখন এসব ঘটনার জন্য বিএসএফ কে ‘ট্রিগার হ্যাপি’ আখ্যা দেয় তখন আমাদের সরকার খুব যত্নের সাথে ‘বোবা’র ভূমিকা পালন করছে! কখনও পত্রিকায় সীমান্তে সংকট সংক্রান্ত সরকারের মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠকের খবর পড়িনি, খবর যা শুনেছি তা শুধু বিজিবি-বিএসএফ এর দলীয় পর্যায়ের বৈঠক নিয়েই। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তোলা প্রয়োজন, অথচ সরকার অসাড়! সরকারকে বলি, বিবেকের বোতামগুলো একটু খুলুন!

আমাদের প্রতিবন্ধী সার্বভৌমত্ব ও শেষ কিছু কথাঃ
মীর নিসার আলী, সূর্যসেন, রফিক, জব্বার, স্বাধীনতার মুক্তিযোদ্ধারা গর্জে উঠেছিল কিন্তু এই মাটিতেই, এ দেশ কারও দয়ার দান নয়। আর আজ আমাদের মাঝে ঢুকেছে কাপুরুষতার রক্তবীজ, ভীরুতার জয়ধ্বনি যেন চারপাশে। আমরা আর গর্জাতে পারি না, নিজের অধিকার চাইতে সাহস হয় না। আমাদের বোনেরা ঘুমায় অপমান বুকে চেপে নিয়ে . . . . ‘ফেলানী’ আজ আর শুধু এক গত কিশোরীই নয়, সে লাল-সবুজ পতাকায় সমগ্র বাঙালি জাতির অক্ষমতার দীর্ঘশ্বাসের প্রতীক। ফেলানী-শাহজানেরা আমাদের অটিস্টিক সংবিধান, প্রতিবন্ধী সার্বভৌমত্ব, আর মুমূর্ষু মানবতারই জাজ্বল্যমান নিদর্শন! যখন ঘুমোতে যাই, কিশোরী ফেলানীর আর্তচিৎকার শুনে মাঝে মাঝে হৃৎপিণ্ড কেঁপে কেঁপে ওঠে। নাজিম হিকমতের কণ্ঠের সাথে চিৎকার করে বলতে ইচ্ছে হয়,
“. . . আর মানুষের মুণ্ডুটাতো বোঁটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে!”


রেফারেন্সেসঃ
১/ প্রথম আলো, ৮ই জানুয়ারী, ২০১১
২/ আমার দেশ, ৩১শে জানুয়ারী, ২০১১
৩/ প্রথম আলো, ১৫ই মার্চ, ২০১১
৪/ banglanews24.com, ১৫ই জানুয়ারী, ২০১১
৫/ দৈনিক জনকন্ঠ, ২২শে জানুয়ারী, ২০১১
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×