somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূননামা

০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'খুব কাছের কোনো মানুষ যখন হারিয়ে যায় মৃত্যু নামক অমোঘ সত্যের প্রাচীর পেরিয়ে তখন অনুভুতির দেয়ার অবশ হয়ে পড়ে . . .' হুমায়ূন আহমেদের কথা বলছিলাম। না, তিনি আমার খুব কাছের কোনো মানুষ ছিলেন না। সত্যি বলতে, কাছ থেকে তাঁকে দেখার সৌভাগ্যও আমার এ জীবনে হয়ে ওঠেনি। কিন্তু যে রাতে তিনি পৃথিবীর ওপাশের পৃথিবীটাতে পাড়ি জমালেন, তাঁর চলে যাওয়ার খবর শুনে বুকের ভেতরটাতে অন্য সবার মত কেমন যেন হাহাকার করে উঠলো, হয়তো বা একটু বেশিই; কি করে বলি – ব্যথা পরিমাপ করার কোনো যন্ত্র যে এখোনো আবিষ্কার হয়নি! বারবার মনে হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছি, নিজের মাঝে একটা শূন্যতা অনুভব করেছি।

হুমায়ূন আহমেদের সাথে পরিচয় বেশ ছোটবেলায় – ‘কোথাও কেউ নেই’ নাটক দিয়ে। নাটকের কাহিনী ঝাপসা হয়ে গিয়েছিলো। ইন্টারনেটের বদান্যতায় এইতো মাত্র কিছুদিন আগে নাটকটি পুনরায় দেখার সুযোগ হয়েছে। বাকের ভাই, বদি, আর ‘হাওয়া ম্যায় উড়তা যায়ে’ – কতগুলো বছর পর! নাটকের শেষাংশে বাকের ভাইয়ের করুণ পরিণতি দেখে এই যৌবনে এসেও চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে আছে, নাটকে বাকের ভাই চরিত্রের ফাঁসির রায় শুনে রাস্তায় মিছিল বের হয়েছিল। স্লোগানটা ভুলে গিয়েছিলাম, কোনো এক বড় ভাই তা মনে করে দিলো সেদিন ‘বাকের ভাইয়ের কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’!’ অদ্ভুত সৃষ্টি! সেই নাটক সমগ্র জাতিকে পুরোপুরি বুঁদ করে ফেলেছিল।

মায়ের হাত ধরে প্রথম সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখা, নাম – শঙ্খনীল কারাগার। লেখক হুমায়ূনের সাথে পরিচয় সম্ভবত ক্লাস সিক্সে পড়ার সময়। সেই বয়সেই সত্যজিতের ফেলুদার পাশপাশি হুমায়ূন আহমেদের বই হাতে তুলে নিয়েছিলাম, তারপর আর নামিয়ে রাখার সাহস বা ইচ্ছা কোনোটাই হয়নি। তাঁর সৃষ্ট জনপ্রিয় তিনটি চরিত্র – হিমু, মিসির আলি, শুভ্র। সত্যি বলতে, এ তিনটি চরিত্রের মাঝেই আমি লেখক হুমায়ূনকে খুঁজে পাই – হিমুর পাগলামো, মিসির আলির উপস্থিত বুদ্ধি, চুলচেরা বিশ্লেষণ; আর শুভ্রর মোটা চশমা ও অসম্ভব বইপ্রীতি। হ্যাঁ, মানুষের মাঝে পাগলামো থাকে, হুমায়ূন আহমেদও এর ব্যতিক্রম ছিলেন না। ভরা পূর্ণিমার রাতে জোছনা স্মান করতেন, মাঝে মাঝেই গানের আসর করে তার মধ্যমণি হয়ে বসে পড়তেন। লেখক হুমায়ূন কি জানতেন, তার বইগুলো পড়ে পড়েই আমি বৃষ্টি আর জোছনা ভালোবাসতে শিখেছি?!?

ট্রেন ভ্রমণ এমনিতে খুব একঘেয়ে, ক্লান্তিকর বলে টিকে। আর যদি একলা থাকি তো সে অনুভুতি সংজ্ঞাতীত। এরকম কোনো এক সকালে ট্রেনে করে চট্রগ্রাম থেকে ঢাকা ফিরছিলাম। প্রথম কিছুক্ষণ গান শুনে খানিক পর ব্যাগ থেকে লেখকের ‘’হলুদ হিমু কালো র্যারব’’ বইটা বের করেছি। পুরো বইটাতে এমনভাবে নিমজ্জিত হয়েছিলাম কখন যে ‘হাঃ হাঃ হিঃ হিঃ’ করে হাসা শুরু করেছি খেয়াল হয়নি, হঠাৎ আশেপাশে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম – কাছেপিছের মানুষগুলো কিছুটা অস্বস্তি, আর কিঞ্চিত বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। পাত্তা না দিয়ে আবার বই পড়ায় মনোযোগ দিলাম, কিছুক্ষণ পর সেই একই ঘটনার পুনুরাবৃত্তি। একটা মানুষের এত বিস্ময়কর ‘সেন্স অব হিউমার হয় কি করে! মানুষ হুমায়ূন আহমেদের কোন দিকটি সবচেয়ে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে আমি বলবো তাঁর সুতীক্ষ্ণ রসবোধ। লেখকের ‘বহুব্রীহি’ উপন্যাসটি এর উৎকৃষ্ট একটি উদাহরণ হতে পারে।

মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ‘আগুনের পরশমণি’ দেখেছি, ‘জোছনা ও জননীর গল্প’ পড়েছি। একজন বাঙালী যে মুক্তিযুদ্ধ দেখেনি অথচ ৭১ সম্বন্ধে জানতে চায়, ‘জোছনা ও জননীর গল্প’ থেকে ভালো কোনো উপন্যাস আর হতে পারে না। গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্যে এটি চমৎকার একটি বই।
বাংলাদেশে সম্ভবত এই একটি মাত্র চলচ্চিত্র যেটা দেখে আমি অশ্রু সংবরণ করতে পারিনি – আগুনের পরশমণি! এ ছবি দেখে যার হৃদয় ব্যথিত হবে না, নয়ন অশ্রুসিক্ত হবে না, সে কোনো ভাবেই মানুষ হতে পারে না; তাকে অনুভুতুহীন একটা রোবোট বলা চলে মাত্র। শুধু তাই নয়, বাংলাদেশে এ যাবতকালে যত চলচ্চিত্র তৈরি হয়েছে ‘আগুনের পরশমণি’কে আমি নির্দ্বিধায় প্রথম পুরস্কার দিয়ে দিতে পারি।

পুরো পৃথিবীটাতে সমালোচোকের অভাব কখোনো হবে না। অনেকে বলেন, লেখক হুমায়ূনের সাহিত্যের মান ভালো ছিল না। সাহিত্যের মান উৎকৃষ্ট কি নিকৃষ্ট জানি না, সেটা পুরোপুরি আপেক্ষিক একটা বিষয়। তবে স্বীকার করছি, তিনি তাঁর লেখনী জীবনে উচ্চমার্গীয় সাহিত্য তেমনভাবে চর্চা করেননি। তিনি বরাবরাই চেষ্টা করেছেন তাঁর সাহিত্যকর্মের ভেতর দিয়ে নির্মল আনন্দ প্রদানের মাধ্যমে দারিদ্র, দুঃখ-দুর্দশা, হতাশাগ্রস্ত বাঙালীকে তার কষ্ট ভুলিয়ে রাখতে। তাঁর বই ধরার পর সেটা শেষ না করা পর্যন্ত নামিয়ে রাখা হতো না কখোনোই। আর একজন সফল সাহিত্যিকের এর চেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে বলে আমার ধারণাতে নেই। লেখক হুমায়ূনের সুন্দর কিছু সাহিত্যকর্মের নাম বলতে গেলে যেসব নাম আমার মনে আছে সেগুলো হল – নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, বহুব্রীহি, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে, দারুচিনি দ্বীপ, বৃষ্টিবিলাস, আঙ্গুল কাটা জগলু, মিসির আলীর অমীমাংসিত রহস্য, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, চলে যায় বসন্তের দিন, আজ আমি কোথাও যাব না, আমিই মিসির আলী, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার। বিশ্বসাহিত্যকেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী হোক বা বইমেলায় অন্যপ্রকাশের বুকস্টল, ধাক্কাধাক্কি করে হোক বা লাইনে দাঁড়িয়ে – লেখক হুমায়ূন আহমেদের বইটাই যে সবার প্রথমে লুফে নিতে চাইতাম সবসময়। আগামী দিনগুলোতে বইমেলায় হুমায়ূন আহমেদের নতুন কোনো বই বের হবে না এটা কেন যেন মেনে নিতে পারছি না, কোনোভাবেই না!

সাধারণ, অসাধারণ কিভাবে পৃথক করতে হয় জানেন? সাধারণের মৃত্যুতে শুধুমাত্র তার পরিবার, আত্মীয়স্বজনেরাই কাঁদে, আর একজন অসাধারণের চলে যাওয়া পুরো জাতিকেই অশ্রুসিক্ত করে যায়, গন্তব্যহীন ফেলে যায়। হুমায়ূন আহমেদ সাধারণ কি অসাধারণ সেটা আপনাদের বিবেচনার ওপরই ছেড়ে দিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×