somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি মুসলিম?!?

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় দশদিন পেড়িয়ে গেল, রামুর ঘটনায় ৭০ জনের মত গ্রেপ্তারও হল; কিন্তু ঘটনা যারা ঘটিয়েছে সেই মূল শক্তি এখনও অজানা। জানি, বিডিআর বিদ্রোহের মত কিছুদিন পর এ ঘটনাও নতুন কোনো ‘ঘটনার’ বিস্ময়ে চাপা পড়ে যাবে... আমাদের দেশে এটাই বাস্তবতা!

এদেশে কিছু নামধারী ‘মডারেট মুসলিম’ আছে যারা পাঁচ ওয়াক্ত নামায আদায় করার চেয়ে ফেইসবুকে ‘সানি লিওন মুসলিম গ্রহণ করেছেন’ টাইপ পোস্ট শেয়ার করে ‘নেকী’ অর্জনে ব্যস্ত থাকতে পছন্দ করে। অন্যদিকে কিছু ভ্রান্ত বিশ্বাসী আছে যারা জিহাদের নামে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ বলে অপেক্ষাকৃত ‘দুর্বল’ এর ওপর ঝাপিয়ে পড়ার জন্যেই সবসময় মুখিয়ে থাকে।

‘জিহাদ’ পেছন থেকে হয় না, হুট করে হয় না, প্রচলিত অর্থে জিহাদ বলতে আমরা যা বুঝি (যুদ্ধ) তা দু’ পক্ষের মুখোমুখি অবস্থানে, সজ্ঞানে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ‘জিহাদ’ সর্বশেষ আশ্রয়স্থল। অন্যায়ের প্রতিবাদ করতেই যুদ্ধ বা বিদ্রোহ করা যায়। আর যেখানে একটা মানুষ অন্যায়ই করলো না (পোস্ট প্রদানকারী ব্যক্তি এখনও অজ্ঞাত) সেখানে কেন এসব বিধ্বংসী কর্মকাণ্ড!?! কোথাকার কোন উত্তম বড়ুয়াকে ট্যাগ করে কেউ একজন কুরআন অবমাননাকর পোস্ট শেয়ার করল, আর অমনি সেই ইস্যু নিয়ে ‘অদৃশ্য’ কোন একটা শক্তি ‘বোকা’ মুসলিমদের অনুভুতিকে কাজে লাগিয়ে ভয়াবহ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করল! কত নির্বোধ আমরা!! মানুষ পেটাতে, ভাংচুর করার মাঝে আমরা পাশবিক আনন্দ খুঁজে পাই, কিন্তু কুরআন, হাদীস পড়তেই আমাদের যত অনীহা...

সূরা আনামের আয়াত ১০৮ এ আল্লাহ তা’আলা বলেছেন-
“তাদেরকে তিরস্কার করো না যারা আল্লাহ তা’আলা ব্যতীত অন্যের উপাসনা করে; কেননা অজ্ঞতাবশত তারাও আল্লাহ তা’আলাকে মন্দ বলবে।”

আর নবীজী মুহাম্মদ (সঃ) সবচেয়ে ভয়ংকর কথাটি বলেছেন-
“কোন মুসলিমপ্রধান দেশে অমুসলিমদের যে কষ্ট দিল সে আমার শত্রু, এবং শেষ বিচারের মাঠেও সে আমার শত্রু থাকবে।” (বুখারী, আল-খাতিব)

আমার মুসলমান ভাইদের প্রতি হাতজোড় করে অনুরোধ, মুসলমান হওয়ার আগে ‘মানুষ’ হন। ‘Cat’s Paw’ বনে যাওয়ার পূর্বে নিজের বিচার-বিবেচনাকে কাজে লাগান। এর ব্যতিক্রমের ফল কারো জন্যেই শুভকর হতে পারে না!

যাদের ওপর (‘সংখ্যালঘু’ বলবো না, সেটা আমার খুব অপছন্দের একটা শব্দ) ভাংচুর, অত্যাচার, হামলা হল, মুসলিম বিশ্ববিবেকের প্রতিনিধি হয়ে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী!

ধর্ম মানুষের কল্যাণের জন্যে এসেছে, সভ্যতাকে ধংস করার জন্যে নয়। অন্যের অনুভুতি বা বিশ্বাসকে ব্যাঙ্গ বা আঘাত না করে আসুন শ্রদ্ধা করতে শিখি...
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×