somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাস প্রথা - ২০১৩

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন হেস্টন এই বুড়ো বয়সে সকাল থেকে বাকিংহাম প্যালেসের বিশাল দরজা ধরে দাঁড়িয়ে আছেন, সাথে তার একমাত্র মেয়ে। গত তিনদিন ধরে নিয়মিতই আসছেন, আর রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছেন – বিটিশ রাজপরিবারে নতুন সূর্য উদিত হবে, রাজার সন্তানকে দূর থেকেও যদি এক নজর দেখা যায়... শত হোক, রাজকুমার বলে কথা!


আমেনার বাপ দুপুরে বাসায় খায়, তাই আমেনার মা আজ সকাল সকাল করেই দুপুরের রান্না সেরে ফেলেছে, বিকালে সমাবেশ আছে – প্রধানমন্ত্রী/সাবেক প্রধানমন্ত্রী আসবেন। আমেনার বাপকেও সমাবেশে যাওয়ার কথা বলেছে সে, কিন্তু মালিককে রিক্সার দৈনিক ৩০০ টাকা বুঝিয়ে দিতে হবে; তাই আরো খ্যাপ মারার তাগিদে তার যাওয়া হবে না, নেত্রীকেও দেখা হবে না... কি দুর্ভাগ্য!

আমেনার মা সহজ-সরল মানুষ। রাজনীতিকদের কোটি টাকার দুর্নীতির কথা এদের কান অবধি তেমন একটা পৌঁছায় না। ১০ টাকা খরচ করে পত্রিকা পড়ার মত বিলাসিতা এদের মানায় না, টেলিভিশন তো অনেক দূরের কথা! তাই এখানে-ওখানের খবর ওদের অজানাই রয়ে যায়। মন্ত্রীদের মিষ্টি মিষ্টি কথায় এরা খুব সহজেই বশ মেনে যায়, আর নির্বাচনের আগমুহুর্তে মাথার ওপর যদি হাত বুলিয়ে দেয় তো যেন স্বর্গ পেয়ে গেল!


দেশের শিক্ষিত কিছু মানুষ দেখবেন অন্ধের মত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সমর্থন করছে। অন্য দল সমর্থনকারী ব্যক্তিরা এদের কাছে শত্রু। এ লোকগুলোর কাছেও তাদের নেতা-নেত্রীরা ফেরেশতা সমতুল্য, নিষ্পাপ, জনদরদী। এদের কাছ দেশের স্বার্থের উর্দ্ধে দলের এইজেন্ডা – “ব্যাটা তুই বেশি বুঝিস!?! এর থেকে ভালোভাবে কেউ দ্যাশ চালাতে পারবে? দশ বছর আগে কি ছিল, আর এখন কি দেখছিস চারপাশে, শুধু তার একটা তুলনা কর... উন্নয়ন টের পাবি।”

তথাকথিত শিক্ষিত এই গাধাগুলো বুঝে না – উন্নয়ন যা হয়েছে তা মূলত সময়স্রোতের কারণে, তার জন্যে আলাদাভাবে কোন দলকেই বিশেষ কোন বাহবা দেয়া যায় না।


সত্যি বলতে, এখনো আমাদের রক্তে দাসত্বের বীজ বপিত হয়ে আছে, তাই অনেকের মাঝে এই ২০১৩ সালে এসেও গোলামী স্বভাবটা রয়ে গিয়েছে, আমরা এখনো চাটুকারিতা করতে পছন্দ করি, ‘নাই মামা থেকে কানা মামা ভালো’ কথাটাকে জীবনদর্শন হিসেবে বুকে আগলে ধরে অনেক অসঙ্গতি জোর করে শয়ে যাই, অন্যায়ের প্রতিবাদ করার ভাষা প্রাচীন কোন ভাষার সাথে সাথে এভাবেই হারিয়ে যায়...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×