মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি বোকা, খুব বেশি বোকা?? যুগ যুগ ধরে আমাদের উপর নিষ্পেষণ চলে। কখন আমাদের শোষণ করে সাদা চামড়ার ব্রিটিশরা, কখন আবার দূষিত রক্তের অধিকারী পাকিস্তানিরা। আমরা কেন তাদের মেন্টাল গেম বুঝি না।
সেদিন এক বন্ধুর সাথে ফেবু তে চ্যাট করছিলাম। সে আমাকে জানলো সে শাহবাগ নিয়ে চিন্তিত। তার সাথে আন্দোলন নিয়ে আগেও কথা হয়েছে। এ আন্দোলন নিয়ে তার মনোভাব ইতিবাচক ছিল। কিন্তু সে তার দিক পরিবর্তন করেছে। কিংবা তার ভুল ভেঙ্গে গেছে। কারণ এর যারা লিড দিচ্ছে তারা নাকি সবাই নাস্তিক। আর এই আন্দোলন তার কাছে এখন ধর্মের বিরুদ্ধে মনে হচ্ছে।
ব্লগার থাবা বাবা( আহমেদ রাজিব হায়দার)) কে অনেক দিন ধরেই চিনতাম। অনেকে তাকে হয়ত নাস্তিক বলত। কিন্তু সে নিজেকে কখন নাস্তিক দাবি করেনি। ধর্মকে অবমাননা করে তার কোন লেখাও অন্তত আমি পরিনি। কিন্তু তার মৃত্যুর পর সে হয়ে গেছে নাস্তিক, মহা নাস্তিক। আর সে নাকি বাংলাদেশে সব নাস্তিকদের সর্দার। ইসলাম ধর্মের নামে ষড়যন্ত্র হচ্ছিল সব নাকি তার নেতৃতে। ???????????
শাহবাগকে নাস্তিকদের আড্ডা বলে জামাত-শিবির প্রচার করে আসছিল। জনগণের মনে সন্দেহ তৈরি করাই যার মূল উদ্দেশ্য। কিন্তু যে লেখা নিয়ে তার বিরুদ্ধে কথা হচ্ছে, সে “নূরানি চাপা” ওর লেখা নয়। তা কিন্তু ফেসবুক এ লেখা হয়েছে। এবং জামাত শিবির চক্র এ লেখার লিঙ্ক টি ছড়িয়ে দিচ্ছে ।লেখাটি পড়লে সবার মাঝে প্রচণ্ড বিদ্বেষ তৈরি হবে। প্রথম বিদ্বেষ তৈরি হবে থাবা বাবার প্রতি, যা পরবর্তীতে প্রজন্ম চত্বর এর উপর গিয়ে পরবে। এবং একসময় গিয়ে সে আর এ আন্দোলন সমর্থন করবে না। শুধুমাত্রই এ কারণেই এত ব্লগার থাকতে থাবা বাবে কে বেছে নেয়া হয়েছে। ইতিমধ্যে তার নামে ফেসবুক এ সাত আট কি পেজ খুলা হয়েছে। যার অধিকাংশই মিথ্যায় পরিপূর্ণ।
মানুষের আগ্রহ কে কি চমৎকার ভাবে কাজে লাগালো জামাত-শিবির। আর তাদের এ খেলায় আমার না বুঝে লাফালাম। কিন্তু তাদের এ উদ্দেশ্য কতটা পূর্ণ হয়েছে। ???????????
সব কিছু পরিবর্তনশীল। সময়ের স্রোতে সব কিছু পরিবর্তন হয়ে যায়। একসময় বাঙ্গালীকে সবাই ভেতো বাঙ্গালী বলত। কিন্তু ৭১এ আমাদের পূর্বপুরুষরা প্রমাণ করেছে, যে আমার ভিতু নই। মনোবল নামক হাতিয়ার দিয়ে পাকিস্তানিদের লাথি দিয়ে আমরা তাড়িয়েছি। তাহলে এবার নয় কেন। ????
আমরাও ওদের অপপ্রচার এ কান না দিয়ে আবারো প্রমাণ করি, “আমারা বাঘের জাতি”। জ্বলে পুড়ে ছারখার হতে জানি, তবু মাথা নত করতে জানি না। আমারা সচেতন ছিলাম, আছি এবং থাকব।
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



